উড়োজাহাজ বিধ্বস্তে অলৌকিকভাবে বেঁচে গেলেন রমেশ!

আপডেট : ১২ জুন ২০২৫, ০৯:১৫ পিএম

আহমেদাবাদের উড়োজাহাজ দুর্ঘটনায় অলৌকিকভাবে এক যাত্রী প্রাণে বেঁচে গেছেন বলে জানিয়েছেন অহমদাবাদের পুলিশ কমিশনার জিএ মালিক। সংবাদ সংস্থা এএনআই’কে তিনি জানিয়েছে, পুলিশ তাঁকে খুঁজে পেয়েছে। বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার ১১ এ আসনের ওই যাত্রী বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন এবং সেখানে তাঁর চিকিৎসা চলছে। যাত্রী তালিকা ঘেঁটে দেখা গিয়েছে, ওই যাত্রীর নাম বিশ্বকুমার রমেশ।

গুজরাট রাজ্যের আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে যাত্রা শুরুর পাঁচ মিনিট পরেই বিধ্বস্ত হয় লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি। বেসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ) জানিয়েছে, উড়োজাহাজটিতে ২৪২ জন ছিলেন। তাঁদের মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন ক্রু।

ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যার সত্যতা যাচাই করা যায়নি। ভিডিওতে দেখা যাচ্ছে, ওড়ার কিছুক্ষণ পরেই বিমানের লেজের অংশটি নীচের দিকে নামতে নামতে হঠাৎ মাটিতে ভেঙে পড়ে। বিমানটি ভেঙে পড়েছে বিমানবন্দর কাছেই একটি আবাসিক এলাকায়। ঠিক তার পাশেই মেঘানি নগর এলাকা।

বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে ছুটে যান বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু।

তিনি জানান, বিমানের সব আরোহীই মারা গেছেন। ঠিক তার পরেই সংবাদ সংস্থা এএনআই জানায়, গোটা ঘটনায় প্রাণে বেঁচে গিয়েছেন একজনই। সব মিলিয়ে কতজনের মৃত্যু হয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। যেহেতু লোকালয়ে উড়োজাহাজ ভেঙে পড়েছে, তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রয়টার্সকে অহমদাবাদ পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, শহরের একটি হাসপাতালে অন্তত ১০০টি দেহ ইতিমধ্যেই আনা হয়েছে। বিমানটি যে বহুতলে ভেঙে পড়েছে, সেটি ছিল বিজে মেডিক্যাল কলেজের চিকিৎসা-পড়ুয়াদের হোস্টেল। স্থানীয়দের দাবি, ওই হোস্টেলে থাকেন ৫০ জন চিকিৎসক। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিমান ভেঙে পড়ায় ওই হোস্টেলের পাঁচ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

এআরএস
মেক্সিকোর পূর্বাঞ্চলের ভেরাক্রুজ রাজ্যে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং আরো অন্তত ৩২ জন আহত হয়েছে বলে জানা গেছে। রাজ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
পর্তুগালের রাজধানী লিসবনে একটি ক্যাবল রেল দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৮ জন।
ভারতের ঝাড়খণ্ডের দেওঘরে পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বহু হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের উড়োজাহাজ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ফুটবল দর্শনের এক কঠিন ও স্নায়ুচাপের লড়াই শেষে আবারও ফুটবলের রাজসিংহাসনে বসলো স্পেন। ২০২৬ বিশ্বকাপ ফাইনালে নিয়ন্ত্রণ বনাম বিশৃঙ্খলার এক ধুন্ধুমার লড়াই প্রত্যক্ষ করলো ফুটবলবিশ্ব। যেখানে লুইস দে লা...
করোনাকালে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়া ও প্রতারণার দায়ে দেশজুড়ে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।
মশা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত যেসব রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে, তা খুব একটা কার্যকর হচ্ছে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।...
আমদানি-নির্ভর জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে দেশকে দীর্ঘদিন ধরে অন্য দেশের ওপর পরনির্ভরশীল করে রাখা হয়েছিলো বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর