রাতেই উচ্চ পর্যায়ের বৈঠক নেতানিয়াহুর, কী হতে যাচ্ছে গাজায়

আপডেট : ২৯ জুন ২০২৫, ১০:১১ পিএম

গাজা যুদ্ধ ও জিম্মি চুক্তির নিয়ে আজ রাতে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। খবর টাইমস অব ইসরাইলের।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (২৯ জুন) রাতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেয়ারশেবাতে আইডিএফ সাউদার্ন কমান্ডের সদর দপ্তরে গাজা যুদ্ধের বিষয়ে একটি বৈঠক করবেন। এতে জিম্মিদের নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবেন।

বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং অন্য মন্ত্রী, নেতানিয়াহুর সহযোগী এবং ঊর্ধ্বতন আইডিএফ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এদিকে সকালে ট্রুথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক পোস্টে লেখেন, ‘গাজায় চুক্তি করুন। জিম্মিদের ফিরিয়ে আনুন।’

এরপরই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ২০ মাস ধরে চলা বর্বরতা বন্ধের একটি আভাস এলো। 

অপরদিকে বার্তাসংস্থা এপি জানিয়েছে, দখলদার ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি দ্বারপ্রান্তে রয়েছে।

একাত্তর/এসি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর