জেলা পরিষদের চেক জালিয়াতি: সাংবাদিক আটক

আপডেট : ২৫ আগস্ট ২০২১, ০৫:৩৫ পিএম

সাতক্ষীরা জেলা পরিষদের ৮ লাখ টাকার চেক জালিয়াতি ও আত্মসাৎ মামলায় শেখ আমিনুর রশিদ সুজন নামের এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

বুধবার (২৫ আগষ্ট) ভোররাতে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের বুলারাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক শেখ আমিনুর রশিদ সুজন (৩৮) সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বুলারাটি গ্রামের সৈয়দুল আলমের ছেলে। তিনি দি স্যান পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও দৈনিক কালের কন্ঠ পত্রিকার সাতক্ষীরা জেলার বিজ্ঞাপন প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করতেন বলে জানা গেছে। 

সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছিন আলম চৌধুরী জানান, সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখায় জেলা পরিষদের নামে খোলা একাউন্টের চেকের তিনটি পাতা চুরি হয়। সেই চেকের পাতায় জাল স্বাক্ষর করে সোনালী ব্যাংক সাতক্ষীরা শাখা থেকে একটি পাতায় ৮ লাখ টাকা উত্তোলনের ঘটনা ঘটে। পরবর্তীতে আরও একটি চেক নিয়ে টাকা উত্তোলনকালে ঘটনাটি জেলা পরিষদকে অবহিত করে ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনাটি বুঝতে পেরে প্রতারক ব্যাংক থেকে সটকে পড়ে।

আরও পড়ুন: প্রবল স্রোতে ফেরি চলাচল ব্যহত, চাপে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট

তিনি জানান, পরবর্তীতে এ ঘটনায় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে সাতক্ষীরা সদর থানায় গত বছরের ২৮ আগস্ট একটি মামলা দায়ের করেন। 

মামলাটি তদন্তকালে সোনালী ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে আমিনুর রশিদ সুজনকে আটক করা হয়। এ ঘটনায় অন্য আর কারা জড়িত সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরো জানান, তাকে আদালতের মাধ্যমে ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। 


একাত্তর/আরএইচ

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
ক্রিজের একপ্রান্তে ভারতীয় বোলারদের অলআউট আক্রমণ, আর অন্যপ্রান্তে তরুণ ব্যাটার সোনাল দিনুশার অবিশ্বাস্য ও মহাকাব্যিক লড়াই। এই লড়াইয়ের ওপর ভর করেই ভারতকে শেষ দিনে জয়বঞ্চিত করে দ্বিতীয় টেস্টটি ড্র...
চলতি ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন এবং আগামী ৩১ আগস্ট ও এক সেপ্টেম্বর ব্যতীত প্রতিদিন বিকেল তিনটা এ অধিবেশন বসবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর