চবিতে হামলার ঘটনায় গ্রেপ্তার আট

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৫ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আট জনকে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ। এরমধ্যে তিন জন এজাহারভুক্ত আসামি। বাকি পাঁচ জন তদন্ত প্রাপ্ত আসামি।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মোহাম্মদ তারেক আজিজ। তিনি জানান, মঙ্গলবার মামলার প্রেক্ষিতে আট জন আটকের পর গ্রেপ্তার দেখানো হয়। এরমধ্যে তিন জন এজহারভুক্ত আসামি।

গ্রেপ্তার সবাইকে আদালতে পাঠানো হয়েছে। তাদের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।

আটক এজাহারভুক্ত আসামিরা হলেন -মো. ইমরান হোসেন প্রকাশ এমরান হোসেন (৩৫), হাসান প্রকাশ হাসাঈন (২২) ও রাসেল প্রকাশ কালো রাসেল (৩০)।

অন্যদিকে তদন্ত প্রাপ্ত আসামিরা হলেন -মো. আলমগীর (৩৫), মো. নজরুল ইসলাম (৩০), মো. জাহেদ (৩০), মো. আরমান (২৪) ও দিদারুল আলম (৪৬)। তারা সবাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন জোবরা গ্রামের ফতেপুর ইউনিয়নের বাসিন্দা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে হাটহাজারী মডেল থানায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৯৫ জনের নাম উল্লেখসহ আরো প্রায় এক হাজার জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মামলার বাদী হন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান আব্দুর রহিম। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে ১৩০টি দেশীয় অস্ত্র চুরি হওয়ার ঘটনায় অন্য একটি সাধারণ ডায়েরি (জিডি) করে কর্তৃপক্ষ। 

একাত্তর/আরএ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল ও এ.এফ. রহমান হলের মধ্যবর্তী একটি ছোট ক্যাফেটেরিয়া সংস্কারের নামে লাখ লাখ টাকা লুটের ছক কষা হয়েছে বলে অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর ও ঠিকাদারি...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচকে ডাকসু ও জাকসুর মতো জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্রতিটি পদে পদে অনিয়মের অভিযোগ আনলো ছাত্রদল। তাদের অভিযোগ, এমন অবস্থার পরও নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বিকার ছিলো।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার প্রস্তুতি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর