শাটডাউনে যুক্তরাষ্ট্র সরকার, একে অপরকে দোষারোপ

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০২:৪০ পিএম

দুই দিনের মধ্যে মার্কিন ফেডারেল কর্মীদের ব্যাপক ছাঁটাই শুরু হবে। কারণ ছয় বছর পর আবারও অচলাবস্থায় পড়েছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে, আইনপ্রণেতারা সাত বছরের মধ্যে প্রথমবারের মতো সরকারি এই শাটডাউন বা অচলাবস্থার জন্য একে অপরকে দোষারোপ করছেন।

রিপাবলিকান এবং ডেমোক্রেটরা মধ্যরাতের সময়সীমার আগে নতুন একটি ব্যয় পরিকল্পনায় একমত হতে না পারায় বুধবার থেকে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আপস করতে ইচ্ছুক– এমন লক্ষণ কোনো পক্ষের মধ্যেই দেখা যাচ্ছে না। অচলাবস্থা শুরুর কয়েক ঘণ্টা পরই, তা বন্ধে একটি ভোট করার উদ্যোগও ব্যর্থ হয়েছে।

সিনেট স্থগিত করা হয়েছে। ফলে আশঙ্কা করা হচ্ছে যে শাটডাউনটি দীর্ঘায়িত হতে পারে। লাখ লাখ কর্মসংস্থান হুমকির মুখে পড়তে পারে এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতির বিলিয়ন বিলিয়ন ডলার ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে এমন আশঙ্কা বাড়াচ্ছে। এই অচলাবস্থা নিয়ে ডেমোক্রেটদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স।

বুধবার বিকেলে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিটের সাথে হঠাৎ হাজির হন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেখানে তিনি ডেমোক্র্যাটদের বিরুদ্ধে রাজনৈতিক খেলা খেলার অভিযোগ করেছেন। বলেন, ডেমোক্র্যাটরাই সরকারকে অচলাবস্থায় ফেলেছে, কারণ তারা চায় অবৈধ অভিবাসীদের স্বাস্থ্যসেবার জন্য বিলয়ন ডলার খরচ হোক। জে ডি ভ্যান্স বলেন, শেষ পর্যন্ত ডেমোক্র্যাটরা সরকারকে অচলাবস্থায় ফেললো, কারণ অবৈধ এলিয়েনদের স্বাস্থ্যসেবার জন্য বিলিয়ন ডলার আমাদের নেই। এটাই হয়েছে। 

তিনি আরও বলেন, রিপাবলিকান ও প্রগতিশীল কিছু ডেমোক্র্যাট সদস্যই কেবল আমাদের সমর্থন দিয়েছেন। ডেমোক্র্যাটরা আমাদের বলেছে, অচলাবস্থা তুলে নিতে সাহায্য করবে যদি এসব অবৈধ এলিয়েনদের স্বাস্থ্যসেবার জন্য আমরা বিলিয়ন ডলার খরচ করি। এটা একটা বিরক্তিকর প্রস্তাব।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে অনেক সরকারি সংস্থা কংগ্রেস থেকে অনুমোদিত বার্ষিক তহবিলের ওপর নির্ভর করে। প্রতি বছর কেন্দ্রীয় সরকারের আওতাধীন এই সংস্থাগুলো তাদের অনুরোধ জমা দেয়, যা কংগ্রেসকে পাস করতে হয় এবং প্রেসিডেন্টকে পরবর্তী অর্থবছরের জন্য বাজেট আইনে স্বাক্ষর করতে হয়।

১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নতুন অর্থবছর শুরু হওয়ার আগে যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে শাটডাউন তৈরি হয়। এর ফলে অপ্রয়োজনীয় বলে বিবেচিত সব কার্যক্রম বন্ধ হয়ে যায়, অনেক জরুরি সেবাও বিঘ্নিত হয়।

সিনেটের শীর্ষ ডেমোক্রেট সদস্য চাক শুমার এর আগেই, রিপাবলিকানদের বিরুদ্ধে ডেমোক্রেটদের অর্থায়ন পরিকল্পনা মেনে নিতে 'বুলি' বা হয়রানি করার অভিযোগ করেছিলেন। ব্যয় চুক্তিতে একমত হওয়ার আগে স্বাস্থ্যসেবা খাতে অর্থায়নের গ্যারান্টি সম্পর্কে নিশ্চিত হতে চান ডেমোক্রেটরা।

অন্যদিকে সরকার চালু রাখতে একটি অস্থায়ী স্টপ গ্যাপ বা বিরতি ব্যবস্থা চায় রিপাবলিকানরা, যেটি মধ্য নভেম্বর পর্যন্ত চলবে এবং বর্তমান হারে তহবিল দেবে। এর মানে হলো, বাজেট নিয়ে সমঝোতার আগ পর্যন্ত সরকারের ব্যয় যাতে চালু থাকে তার একটা ব্যবস্থা।

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর