সমুদ্রপথে গাজাগামী সংহতির অভিযাত্রা আটকে দিলো ইসরাইল

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি নৌকা ছাড়া সব নৌকা আটক করা হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফ্লোটিলার কোনো নৌকাই অবরোধ লঙ্ঘনের প্রচেষ্টায় সফল হয়নি বলে জানায় তারা। তবে সব যাত্রী নিরাপদে রয়েছে ও তাদের ইউরোপে নির্বাসিত করা হবে বলে বলেও জানায় তারা। এদিকে, অবরোধ ভাঙার চেষ্টায় ইতালি থেকে রওয়ানা দিয়েছে আরো একটি ফ্লোটিলা।

গাজার অবরোধ ভেঙে মানবিক সাহায্য পৌঁছাতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার এই বহরে জাহাজ ছিল ৪৪টি। কিন্তু গাজা থেকে ১২৯ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরে থাকা অবস্থায় বুধবার রাতে ফ্লোটিলায় বাধা দেয় ইসরাইলি বাহিনী। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৫টায় তাদের গাজা উপকূলে পৌঁছানোর কথা থাকলেও তার আগেই নৌবহরে হামলা চালায় ইসরাইলি নৌবাহিনী। আটক করা হয় বহরে থাকা ৩৭ দেশের দুই শতাধিক অধিকারকর্মীকে। আটক হওয়াদের মধ্যে সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

পরে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্লোটিলার একটি নৌকা ছাড়া সব নৌকা আটক করা হয়েছে। এই বহরের কোনও নৌকাই  অবরোধ লঙ্ঘনের প্রচেষ্টায় সফল হয়নি। এছাড়া আটক  সব যাত্রী নিরাপদে রয়েছে ও তাদের ইউরোপে নির্বাসিত করা হবে বলে বলেও জানায় তারা।

এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার কঠোর নিন্দা জানিয়ে এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিন দখলকে অবৈধ ঘোষণা করেছে। তাই ফিলিস্তিনের আঞ্চলিক জলসীমায় ইসরাইলের কোনো কর্তৃত্ব বা সার্বভৌমত্ব নেই। এদিকে গাজায় অবরোধ ভাঙার চেষ্টায় ইতালির সিসিলি থেকে গাজার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে আরও একটি ফ্লোটিলা। বৃহস্পতিবার সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

সুমুদ ফ্লোটিলার প্রথম বহর ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এ ছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়।

এআরএস
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর