ট্রাম্পকে হারানোর পথ দেখালো নিউইয়র্ক: মামদানি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:১৫ পিএম

নিউইয়র্ক সিটিতে ইতিহাস গড়ে ১১১তম মেয়র হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনি প্রথম মুসলিম মেয়র। ৩৪ বছর বয়সী মামদানি প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে প্রাক্তন গভর্নর স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান কার্টিস স্লিভাকে পরাজিত করেছেন।

এরইমধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন এন্ড্রু কুমো। আর, এরই মধ্যে মামদানিকে অভিনন্দন জানিয়েছেন, হিলারি ক্লিনটন, বারাক ওবামা, বার্নি স্যান্ডার্সের মত ডাকসাইটে ডেমোক্র্যাট নেতারা। তবে মন খারাপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মামদানিকে ঠেকাতে শুরু থেকেই সোচ্চার ছিলেন তিনি।

নির্বাচিত হয়েই সমর্থকদের সামনে আসেন গেলো একশ’ বছরের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র মামদানি। সবাইকে ধন্যবাদ জানিয়ে নতুন দিনের ডাক দিলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের নবনির্বাচিত মেয়র। একই সঙ্গে তিনি জানান, এই জয়ের মাধ্যমেই রচিত হতে পারে আগামী নির্বাচনে ট্রাম্পকে হারানোর পথরেখা।

জোহরান মামদানি বলেন, এই সন্ধ্যায় নতুন দিনের সূর্য উঠেছে আমাদের শহরে। আমি দেখছি, নতুন একটা ভোর। মানবিকতার বিজয়। আজ নিউইয়র্কের মধ্যবিত্তরা ধনীদের বুঝিয়ে দিয়েছে, তারাই শুধু ক্ষমতাবান হতে পারবেন না। এই পরিশ্রমী হাতগুলোতেও ক্ষমতা আসতে পারে। আর আমাদের হাতেই এখন ভবিষ্যৎ। রাজনীতির ধারণাই আমরা বদলে দেবো।

মঙ্গলবারের বিজয় মঞ্চ থেকে নিউইয়র্কের নব-নির্বাচিত মেয়র জোহরান মামদানি আরও বলেন, তার সুস্পষ্ট বিজয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘হারানোর’ পথ দেখিয়ে দিয়েছে। যদি কেউ দেখাতে পারে যে কীভাবে ট্রাম্পের হাতে প্রতারণার শিকার হওয়া একটি জাতিকে মুক্ত করা যায়, তবে সেটা এই শহরই (নিউইয়র্ক) দেখাবে, যেখান থেকে ট্রাম্পের উত্থান। এই রাজনৈতিক অন্ধকারে নিউইয়র্কই আলোর উৎস।

৩০ মিনিটেরও কম সময়ের এই বক্তৃতায় মামদানি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্বোধন করে বলেন, ডোনাল্ড ট্রাম্প, যেহেতু আমি জানি আপনি দেখছেন, তাই আপনার জন্য আমার চারটি কথা আছে-  শব্দের আওয়াজ বাড়ান। আমাদের কারও কাছে পৌঁছাতে হলে, আপনাকে আমাদের সকলের মধ্য দিয়ে যেতে হবে। যদি ট্রাম্পেকে কিভাবে পরাজিত করতে হয় তা কেউ দেখাতে পারে, তবে এই শহরটিই তাকে জন্ম দিয়েছে। আমি দুর্নীতির অবসান ঘটাব যা ট্রাম্পের মতো ধনীদের কর ছাড়ের সুযোগ করে দিয়েছে।

ইতিমধ্যে ৩৪ বছর বয়সী এই আইনপ্রণেতা মামদানি প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, কিন্তু আজ রাতটিই হোক শেষবারের মতো আমি তার নাম উচ্চারণ করছি, কারণ আমরা এমন একটি রাজনীতি ত্যাগ করছি যা গুটিকয়েক লোকের জন্য উত্তর দেয়।

নিউইয়র্কবাসীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, তারা পরিবর্তনের জন্য, একটি নতুন ধরণের রাজনীতির জন্য, একটি শহরের জন্য একটি ম্যান্ডেট প্রদান করেছে এবং সেসব যেন এগিয়ে নিতে পারি। নিজের বিজয় ঘোষণা করে মামদানি বলেন, ১ জানুয়ারি, আমি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নেব।

তিনি আরও বলেন, নিউইয়র্ক অভিবাসীদের শহর হিসেবেই থাকবে। অভিবাসীদের দ্বারা নির্মিত, অভিবাসীদের দ্বারা চালিত এবং আজ রাত থেকে, একজন অভিবাসীর নেতৃত্বে পরিচালিত একটি শহর। আমরা সকলকে ভালবাসবো, আপনি অভিবাসী হোন বা না হোন।

এআরএস
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
ভৌগোলিক গঠনের কারণে লাতিন আমেরিকা অঞ্চলের নিচে বেশ কিছু জটিল ভূ-টেকটোনিক ফাটল বা ফল্ট লাইন রয়েছে, যার ফলে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক কিছু ভূমিকম্পের সাক্ষী থেকেছে এই অঞ্চল।
রাজপ্রাসাদের বিলাসী জীবন, রাজমুকুট আর নরম গালিচার আরাম ছেড়ে ধুলোবালি ও কঠিন সামরিক বুটের জগতে পা রাখলেন ডেনমার্কের ১৯ বছর বয়সী রূপসী রাজকুমারী ইসাবেলা। কোনো লোক দেখানো আয়োজন নয়, একদম সাধারণের মতো...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর