নিউজার্সির গভর্নর নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন শেরিল

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৩:৫৯ পিএম

আমেরিকার নিউজার্সিতে নতুন ইতিহাস গড়লেন মাইকি শেরিল। অঙ্গরাজ্যটির গভর্নর নির্বাচনে জয়ী হয়ে তিনি নিউ জার্সির প্রথম নারী গভর্নর এবং প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন। নিউজার্সি অঙ্গরাজ্য ডেমোক্রাটদের ঘাঁটি বা ‘ব্লু স্টেট’। গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজ্যে ট্রাম্প হারেন।

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে শেরিল রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতেরেল্লিকে পরাজিত করেছেন। এই জয় নিউ জার্সির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

এবারের নির্বাচনে মোট ৩০ লাখের বেশি ভোট পড়ে। এর মধ্যে ৫৬ শতাংশ ভোট পান মাইকি শেরিল, যা প্রায় ১৬ লাখ ৮২ হাজার ভোট। তার প্রতিদ্বন্দ্বী জ্যাক সিয়াতেরেল্লি পান ৪৩ দশমিক ৪ শতাংশ ভোট। এরিমধ্যে হার স্বীকার করেছেন সিয়াতেরেল্লি। 

এর মধ্য দিয়ে শেরিল নিউ জার্সির ৫৭তম গভর্নর হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। এর ফরে নিউজার্সি আবারও ডেমোক্র্যাটদের হাতে রইল। যদিও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ভোট বাড়ায় ধারণা করা হচ্ছিল, অঙ্গরাজ্যটি হয়তো এবার রিপাবলিকানদের দিকে ঝুঁকতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাইকি শেরিলের এই জয় শুধু নারী নেতৃত্বের অগ্রগতি নয়, বরং নিউজার্সির রাজনীতিতে উদারনীতির প্রতি জনগণের আস্থারও প্রতিফলন। নির্বাচনোত্তর এক বক্তব্যে শেরিল বলেন, এই জয় নিউজার্সির জনগণের। আমরা একসঙ্গে এমন এক রাজ্য গড়ব যেখানে প্রত্যেকের কণ্ঠস্বর শোনা হবে।

নিউজার্সির গভর্নর পদে এই নির্বাচন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ভোটের মূল কারণ নতুন গভর্নর নির্বাচিত করা, যিনি অঙ্গরাজ্যের প্রশাসনিক এবং নীতিনির্ধারণী ক্ষমতা হাতে নেবেন। এ নির্বাচন গুরুত্বপূর্ণ, কারণ এটি রাজ্যের রাজনৈতিক মানচিত্র এবং পরবর্তী বছরের জাতীয় নির্বাচনের প্রভাব নির্ধারণ করতে পারে।

শেরিল নিউজার্সির ইতিহাসে প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হতে যাচ্ছেন। তার প্রতিদ্বন্দ্বী জ্যাক সিয়াতারেল্লি ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী। তিনি এই পদে তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। নিউজার্সির নির্বাচনের এই ফলাফল ডেমোক্র্যাটদের জন্য ইতিবাচক বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে। শেরিলের জয় শুধু রাজ্য পর্যায়ে নয়, বরং জাতীয় রাজনীতিতেও প্রগতিশীল নীতির প্রভাব বৃদ্ধি করতে পারে।

আরবিএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
সুইজারল্যান্ডের বার্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার প্রথম দফার শান্তি বৈঠক শেষ হতে না হতেই শুরু হয়েছে নতুন কূটনৈতিক টানাপোড়েন। ইরান আবারও তাদের দেশে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার...
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর