হারামাইন শরিফে ছবি ও ভিডিও ধারণে কঠোর নিষেধাজ্ঞা

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:০০ পিএম

সৌদি আরব সরকার ২০২৬ সালের হজ মৌসুম থেকে মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর ভেতরে ছবি তোলা ও ভিডিও ধারণের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষা এবং হজ পালনকারীদের নির্বিঘ্নে ইবাদত নিশ্চিত করার লক্ষ্যেই এই কঠোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৬ সালের হজের জন্য যারা নির্বাচিত (লটারিজয়ী) হবেন, তাদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক। 

মোবাইল ফোন বা যে কোনো ধরনের ক্যামেরা ডিভাইস ব্যবহার করে দুই পবিত্র মসজিদের ভেতরে ছবি তোলা ও ভিডিও ধারণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে, পবিত্র স্থানের মর্যাদা রক্ষা এবং হাজিদের অনুভূতির প্রতি সম্মান জানাতেই যে কোনো উপায়ে ছবি তোলার ওপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে পবিত্র স্থানগুলোতে ছবি ও ভিডিও করার প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় বেশ কিছু সমস্যা তৈরি হচ্ছে। কর্তৃপক্ষ এই সমস্যাগুলো চিহ্নিত করে নিষেধাজ্ঞার কারণ ব্যাখ্যা করেছে। 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ছবি ও ভিডিও ধারণের কারণে অযথা ভিড় বাড়ছে। হাজিদের ইবাদত ও ধর্মীয় রীতিনীতি পালনে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। 

হাজিরা যেন আরও শান্ত, সুশৃঙ্খল ও আধ্যাত্মিক পরিবেশে ইবাদত করতে পারেন, তা নিশ্চিত করা এবং অন্য দর্শনার্থীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা।

কর্তৃপক্ষ মনে করে, দুই পবিত্র মসজিদের নিয়ম-কানুন মেনে চলা প্রতিটি মুসলিমের জন্যই ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। এই নতুন নির্দেশনা কার্যকর করতে সৌদি কর্তৃপক্ষ একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে। 

নতুন এবং কঠোর নজরদারি ব্যবস্থা চালু করা হবে। হাজিদের সচেতন করতে এবং মসজিদের আদব-কায়দা স্মরণ করিয়ে দিতে বিশেষ মাঠ পর্যায়ের দল নিয়োজিত থাকবে।

এই পদক্ষেপের মাধ্যমে সৌদি আরব সরকার আশা করছে, পবিত্র হজ আরও সুশৃঙ্খল এবং গভীর আধ্যাত্মিকতার সঙ্গে পালিত হবে।

আরবিএস
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
সৌদি আরবের ঐতিহাসিক লোহিত সাগরীয় বন্দরনগরী ইয়ানবুর প্রায় ৬৩ নটিক্যাল মাইল পশ্চিমে একটি তেলবাহী জাহাজে (ট্যাঙ্কার) আকস্মিক হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য সংস্থা 'ইউকে এমটিও'...
ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত সশস্ত্র বাহিনীর হামলার পর সৌদি আরবের গ্যাস উৎপাদন ও রপ্তানি প্রায় ৯০ শতাংশ কমে গেছে বলে দাবি করেছে কয়েকটি সূত্র।
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর