দক্ষিণ এশিয়ার দেশগুলো যে কারণে ভূমিকম্পপ্রবণ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ এএম

দক্ষিণ এশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে সবসময়ই চিহ্নিত হয়। কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলো কেন এত ভূমিকম্পপ্রবণ? বিশেষজ্ঞরা বলছেন, এই অঞ্চলের দেশগুলো বহু টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই প্লেটগুলো ক্রমাগত সরতে থাকায় বারবার ভূমিকম্প হয়।  

বিশ্বের যে কয়টি দেশ সবচেয়ে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে তার মধ্যে বেশি রয়েছে এশিয়ার দেশগুলো। এরমধ্যে দক্ষিণ এশিয়ার দেশের সংখ্যা কম নয়। গেলো নভেম্বরে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকা। এরপরের ৩১ ঘণ্টায় ঢাকায় আরও চারবার কম্পন অনুভূত হয়। 

এ বছরই মিয়ানমারে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষ মারা যায়। অক্টোবরের শুরুতে এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে ফিলিপাইনে। 

এছাড়া ২০১৫ সালের নেপালে ভূমিকম্পের ভয়াবহতার কথা মনে করে এখনও আঁতকে ওঠে মানুষ। এই দুর্যোগগুলো একটি বিষয় স্পষ্ট করছে যে, এই অঞ্চল ভূমিকম্পের প্রতি কতটা সংবেদনশীল।

কিন্তু দক্ষিণ এশিয়ার দেশগুলো এত ভূমিকম্পপ্রবণ কেন? এর উত্তর লুকিয়ে আছে এই অঞ্চলের ভূপৃষ্ঠের অনেক অনেক গভীরে; যেখানে রয়েছে জটিল টেকটোনিক প্লেটের বিন্যাস। 

বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো ভারতীয়, ইউরেশিয়ান, বার্মিজ প্লেট এবং প্যাসিফিক প্লেটের মত বহু টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যে প্লেটগুলো ক্রমাগত সরতে থাকায় বারবার ভূমিকম্প হয়। 

এ ছাড়া ভারতীয় প্লেট প্রতি বছর প্রায় পাঁচ সেন্টিমিটার করে উত্তর দিকে সরছে এবং ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কা খাচ্ছে। এতে প্রচণ্ড ভূ-ভৌগোলিক চাপ সৃষ্টি হচ্ছে এবং প্রাচীন ফল্ট লাইনগুলোকে পুনরায় সক্রিয় করে তুলছে। এখানে ভূমিকম্প এত বিধ্বংসী হওয়ার আরেকটি কারণ—অগভীর কম্পন ও ঘনবসতি। ঢাকা, কাবুল, দিল্লি, কাঠমান্ডুর মতো শহরগুলো সরাসরি ফল্ট লাইনের কাছে। দ্রুত নগরায়ণ ও দুর্বল নির্মাণ ব্যবস্থা ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। 

বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, হিমালয় অঞ্চলে শতাব্দীর পর শতাব্দী ধরে জমে থাকা টেকটোনিক চাপ যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প ডেকে আনতে পারে। ৮ বা তারও বেশি মাত্রার ভূমিকম্প হতে পারে। 

বাংলাদেশে সাম্প্রতিক কম্পনগুলোতে বড় ক্ষতি না হলেও—বিশেষজ্ঞদের মতে, এগুলো আসন্ন বড় ভূমিকম্পের সতর্ক সংকেতও হতে পারে। এজন্য ঝুঁকি কমাতে ভবন নির্মাণে কঠোর মানদণ্ড ও প্রস্তুতি নেওয়ার ওপর জোর দিচ্ছেন গবেষকরা।

আরবিএস
হিমালয় ধসের ফলে নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় যেখানে ১,২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ, সেখানে চরম সহনশীলতা ও বেঁচে থাকার এক মানবিক প্রতীক হয়ে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তন উচ্চ-পার্বত্য অঞ্চলের পাথর ও বরফের স্থিতিশীলতা নষ্ট করার মতো পরিবেশ তৈরি করছে, যা নেপাল ও চীনের তিব্বত সীমান্তে এই সপ্তাহে ঘটে যাওয়া প্লাবনের মতো প্রলয়ঙ্করী...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর