‘আইএস বধু’ শামীমা বেগমের নাগরিকত্ব বাতিলে অটল ব্রিটিশ সরকার

আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম

সিরিয়ার জঙ্গি গোষ্ঠী আইএস-এ যোগ দেওয়া ব্রিটিশ বংশোদ্ভূত শামীমা বেগমের নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত বহাল রাখতে ইউরোপীয় মানবাধিকার আদালতে ‘কঠিন লড়াই’ করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। সরকারি একটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে নেয়া এই সিদ্ধান্তকে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী দৃঢ়ভাবে সমর্থন জানাবেন। 

সম্প্রতি ইউরোপীয় মানবাধিকার আদালত শামীমা বেগমের নাগরিকত্ব বাতিলের প্রক্রিয়া নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছে। আদালত প্রশ্ন তুলেছে, নাগরিকত্ব বাতিলের আগে ব্রিটিশ সরকার শামীমাকে ‘পাচারের শিকার’ হিসেবে বিবেচনা করেছিল কি না।

ব্রিটিশ সরকারের এক সূত্র জানিয়েছে, দেশটির অভ্যন্তরীণ আদালতগুলোতে বারবার এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হলেও তা বৈধ বলে প্রমাণিত হয়েছে। সূত্রটি আরও যোগ করে, স্বরাষ্ট্রমন্ত্রী সব সময় দেশের জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দেবেন এবং নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত আদালতগুলোতে পরীক্ষিত ও প্রমাণিত।

মামলার প্রেক্ষাপট ও আইনি যুক্তি

শামীমা বেগম ২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে পূর্ব লন্ডন থেকে সিরিয়ায় গিয়ে এক আইএস যোদ্ধাকে বিয়ে করেন। বর্তমানে ২৬ বছর বয়সী শামীমা ২০২৪ সালের ডিসেম্বরে ইসিএইচআর-এ আবেদন করেন। তার আইনজীবীদের দাবি, শামীমা পাচার ও প্রলোভনের শিকার হয়েছিলেন এবং তাকে নাগরিকত্বহীন করা মানবাধিকার সনদের চার নম্বর অনুচ্ছেদের (দাসত্ব ও জোরপূর্বক শ্রম নিষিদ্ধকরণ) লঙ্ঘন।

শামীমার আইনজীবী গ্যারেথ পিয়ার্স বলেন, একটি ১৫ বছরের কিশোরীকে যৌন শোষণের উদ্দেশ্যে ফুসলিয়ে ও প্রতারণা করে নিয়ে যাওয়া হয়েছিল- এটি অস্বীকার করার উপায় নেই। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ তাকে নাগরিকত্বহীন করার আগে পাচারের বিষয়টি একেবারেই বিবেচনা করেননি।

রাজনৈতিক প্রতিক্রিয়া

যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি সাফ জানিয়ে দিয়েছে যে, কোনো অবস্থাতেই শামীমাকে ব্রিটেনে ফিরতে দেওয়া উচিত নয়। ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস ফিলিপ বলেন, “শামীমা নিজেই উগ্রপন্থীদের সমর্থন করতে গিয়েছিলেন। আমাদের সুপ্রিম কোর্ট তার নাগরিকত্ব বাতিলকে বৈধ বলেছে। এখন ইউরোপীয় আদালত কেন তাকে ফিরিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছে, তা গভীর উদ্বেগের বিষয়।”

শামীমার পরিচয় ও বর্তমান অবস্থা

শামীমা বেগম লন্ডনে জন্মগ্রহণ করলেও তার বাবা-মা বাংলাদেশি বংশোদ্ভূত। ২০২০ সালে একটি ট্রাইব্যুনাল রায় দিয়েছিল, বংশগতভাবে শামীমা ‘বাংলাদেশের নাগরিক’, তাই ব্রিটিশ নাগরিকত্ব কেড়ে নিলে তিনি পুরোপুরি রাষ্ট্রহীন হবেন না। যদিও বাংলাদেশ সরকার এর আগে একাধিকবার জানিয়েছে, শামীমা কোনো দিন বাংলাদেশে আসেননি এবং তাকে নাগরিকত্ব দেয়ার কোনো প্রশ্নই ওঠে না। সিরিয়ার শরণার্থী শিবিরে থাকা শামীমার তিন সন্তানই মারা গেছে।

ইসিএইচআর এখন খতিয়ে দেখছে যে, কিশোরী বয়সে শামীমার পাচার হওয়া এবং ব্রিটিশ সরকারের তার প্রতি কোনো দায়বদ্ধতা ছিল কি না। এই আইনি লড়াইয়ের ফলাফল ভবিষ্যতে আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জাতীয় নিরাপত্তার দ্বন্দ্বে একটি বড় নজির হয়ে থাকবে।

এআরএস
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের স্বাধীন গবেষণা সংস্থা কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) সাম্প্রতিক এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, পাকিস্তান এখনো তাদের মাটিতে ভারত ও কাশ্মীরকে লক্ষ্যবস্তু করা...
চলমান সংঘাতের মাঝেই পশ্চিমা বিশ্বের দুই প্রধান শক্তি যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা (এসভিআর)। মঙ্গলবার এসভিআর-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে,...
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সাথে জড়িত থাকার অভিযোগে এক অস্ট্রেলীয় নাগরিকের ওপর আগামী দুই বছরের জন্য দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বুধবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর