বিনা বিচারে পাঁচ বছর জেলে থাকার পরও জামিন পাননি খালিদ ও ইমাম

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:৫২ পিএম

ভারতে দুই জনপ্রিয় ছাত্র আন্দোলনকারীকে পাঁচ বছরেরও বেশি সময় ধরে বিনা বিচারে কারাবন্দি রাখার পর তাদের জামিন নামঞ্জুর করা হয়েছে। সোমবার ভারতের সুপ্রিম কোর্ট উমর খালিদ এবং শারজিল ইমামের জামিনের আবেদন খারিজ করে দেন, যাদের ২০২০ সালের দিল্লি দাঙ্গার পর গ্রেপ্তার করা হয়েছিল।

পুলিশ তাদের বিরুদ্ধে রাজধানীতে প্রাণঘাতী দাঙ্গা উসকে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ এনেছে। সেই দাঙ্গায় ৫৩ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন মুসলিম। তাদের বিরুদ্ধে কঠোর সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেয়া হয়েছে, যেখানে জামিন পাওয়া অত্যন্ত কঠিন। তারা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং গত কয়েক বছর ধরে বিভিন্ন আদালতে জামিনের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

তবে আদালত একই মামলায় গ্রেপ্তার হওয়া অন্য পাঁচ আন্দোলনকারীকে জামিন দিয়েছেন। উল্লেখ্য, ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কয়েক মাসব্যাপী চলা আন্দোলনের সময় এই দাঙ্গা সংঘটিত হয়েছিল। জাতিসংঘ ওই আইনটিকে মৌলিকভাবে বৈষম্যমূলক বলে অভিহিত করেছিল।

আইন বিষয়ক ওয়েবসাইট 'বার অ্যান্ড বেঞ্চ'-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকালে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ বলেন, অভিযুক্ত সাতজনের জামিন আবেদন আলাদাভাবে বিবেচনা করা হয়েছে কারণ অপরাধের গুরুত্বের বিচারে তারা সবাই সমান পর্যায়ে নেই। 

বিচারপতিরা খালিদ এবং ইমামের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে অন্যদের চেয়ে আলাদা ও গুরুতর হিসেবে চিহ্নিত করে তাদের জামিন প্রত্যাখ্যান করেন। আদালত আরও জানিয়েছে, এই দুই আবেদনকারী এক বছর পার হওয়ার আগে পুনরায় জামিনের আবেদন করতে পারবেন না।


উমর খালিদ ২০১৯ সালে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। শারজিল ইমামও গ্রেপ্তারের সময় একই বিশ্ববিদ্যালয়ের ডক্টরাল স্কলার ছিলেন। বর্তমানে দুজনেরই বয়স ৩৭ বছর।

কারাবন্দি এই আন্দোলনকারীদের মামলাটি ভারতে এবং বিশ্বজুড়ে ব্যাপক দৃষ্টি আকর্ষণ করেছে। ২০২২ সালের অক্টোবরে সুপ্রিম কোর্টের একজন সাবেক বিচারপতি এবং উচ্চ আদালতের তিনজন অবসরপ্রাপ্ত বিচারপতিসহ একটি প্যানেল তাদের প্রতিবেদনে জানিয়েছিলেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনার মতো কোনো জোরালো প্রমাণ তারা পাননি।

এমনকি গত সপ্তাহেই মার্কিন কংগ্রেসের একদল সদস্য ও সিনেটর ওয়াশিংটনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। সেখানে তারা এই আন্দোলনকারীদের দীর্ঘমেয়াদী প্রাক-বিচার আটকাদেশ নিয়ে তাদের নিরবচ্ছিন্ন উদ্বেগ প্রকাশ করেছেন।

এ পর্যন্ত তাদের জামিন না পাওয়ার মূল কারণ হলো কঠোর সন্ত্রাসবিরোধী আইন 'ইউএপিএ' । এই আইনের অধীনে অভিযুক্ত হলে জামিন পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত বছরের পর বছর কারাবন্দি থাকতে হয়। গত পাঁচ বছরে অন্তত পাঁচবার উমর খালিদের জামিন আবেদন বিভিন্ন আদালতে খারিজ হয়েছে। শারজিল ইমামের আবেদনও এর আগে দুবার প্রত্যাখ্যান করা হয়।

সোমবার যে পাঁচজন জামিন পেয়েছেন তারা হলেন- গুলফিশা ফাতিমা, মীরান হায়দার, মোহাম্মদ সেলিম খান, শাদাব আহমেদ এবং শিফা উর রহমান। এদের মধ্যে ৩২ বছর বয়সী ফাতিমা দিল্লি বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক, আর বাকিরা নাগরিকত্ব আইনের প্রতিবাদ জানানো মানবাধিকারকর্মী।

আন্দোলনকারীরা আদালতে যুক্তি দেন, কোনো প্রমাণ ছাড়াই তারা পাঁচ বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছেন এবং এই দীর্ঘ সময় ধরে আটকাদেশ আসলে বিনা বিচারে শাস্তির নামান্তর।

একাত্তর/এসি
অবশেষে জামিন পেলেন দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। আবগারি (মদ) নীতি মামলায় দীর্ঘ ১৮ মাস ধরে কারাগারে বন্দী আছেন আম আদমী পার্টির (আপ) এ নেতা। 
বিজেপির দায়ের করা মানহানির মামলায় অবশেষে জামিন পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার বেঙ্গালুরু আদালত আগামী ৩০ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করে তার জামিন মঞ্জুর করে।
সাইফার (সরকারি গোপন তথ্য ফাঁস) মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার দেশটির সুপ্রিমকোর্ট এ মামলায় তার ও পিটিআইয়ের সহ-সভাপতি মেহমুদ কুরেসির জামিনের আবেদন মঞ্জুর করেছে।
দুর্নীতির অভিযোগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নাটকীয় গ্রেপ্তারকে বেআইনি বলে রায় দেয়ার একদিন পর সুরক্ষিত জামিনে মুক্তি পেয়েছেন তিনি। শুক্রবার বিচারকরা খানকে সুরক্ষিত জামিনে...
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর