ভারতে খেলতে না যাওয়ার অবস্থান থেকে সরে আসার সুযোগ নেই: আসিফ নজরুল

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম

ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার প্রেক্ষিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশের অনড় অবস্থানের কথা আবারও জানিয়েছেন যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।  

অধ্যাপক আসিফ নজরুল বলেন, আমরা আমাদের অবস্থান থেকে সরে আসার কোনো সুযোগ নেই। আমরা অত্যন্ত আগ্রহের সাথে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই, সেটা শ্রীলঙ্কাতেই খেলতে চাই, এবং এটি আয়োজন করা অসম্ভব নয়, আমরা দৃঢ়ভাবে এটি বিশ্বাস করি।

নিরাপত্তা ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে এখনো সরাসরি আলোচনা হয়নি জানিয়ে আইন উপদেষ্টা বলেন, আইসিসির একটি টিম বাংলাদেশে আসতে পারে এবং এ বিষয়ে আলোচনা হবে।

ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের মন্তব্যের প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, এ মুহূর্তে আমাদের বিশ্বকে একটি বার্তা দেওয়া প্রয়োজন-আমরা একটি ঐক্যবদ্ধ জাতি। ক্রিকেট বোর্ড, ক্রিকেটার ও সমর্থক সবাই জাতীয় মর্যাদার প্রশ্নে এক। এমন সময়ে দায়িত্বশীল একজন ব্যক্তির পক্ষ থেকে সব ক্রিকেটারকে অপমান করা অত্যন্ত দুঃখজনক এবং এটি বোধগম্য নয়।

নাজমুল ইসলামের মন্তব্যকে ‘অপমানজনক’ ও ‘চরম দায়িত্বহীন’ হিসেবে আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, বোর্ড অবশ্যই এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

আরবিএস
চলতি বছরের হজ শেষ করে বুধবার পর্যন্ত সৌদি আরব থেকে মোট ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক সভাপতি ফারুক আহমেদের দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর