ভয়াবহ তুষারঝড়ের কবলে আমেরিকা, ১৬ রাজ্যে জরুরি অবস্থা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:১১ পিএম

যুক্তরাষ্ট্রজুড়ে ধেয়ে আসছে এক প্রলয়ংকরী তুষারঝড়, যার কবলে পড়তে যাচ্ছেন দেশটির প্রায় ২০ কোটিরও বেশি মানুষ। শুক্রবার থেকে শুরু হওয়া এই নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগের কারণে ইতোমধ্যে জনজীবন স্থবির হয়ে পড়েছে। হাড় কাঁপানো ঠাণ্ডা আর ভারি তুষারপাতে বিপর্যস্ত হতে যাচ্ছে নিউইয়র্ক, বোস্টনসহ দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বড় শহরগুলো।

যুক্তরাষ্ট্রের উঁচু মালভূমি এবং রকি পর্বতমালা থেকে ধেয়ে আসা একটি শক্তিশালী ‘আর্কটিক ব্লাস্ট’ বা মেরু অঞ্চলের হিমশীতল বায়ুপ্রবাহ দেশটির পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। দেশটির ন্যাশনাল ওয়েদার সার্ভিস এই ঝড়কে ‘অত্যন্ত বিপজ্জনক’ হিসেবে অভিহিত করে জানিয়েছে, এটি জীবননাশী হাইপোথার্মিয়া ও ফ্রস্ট বাইটের (বরফে জমে যাওয়া) ঝুঁকি তৈরি করতে পারে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, এই ঝড়টি অত্যন্ত ধীরগতিতে পুরো যুক্তরাষ্ট্র অতিক্রম করবে। এর প্রভাবে মেম্ফিস, ন্যাশভিল, ওয়াশিংটন ডিসি, ফিলাডেলফিয়া এবং নিউইয়র্কের মতো শহরগুলো তুষারের চাদরে ঢাকা পড়বে।

কলোরাডো থেকে পশ্চিম ভার্জিনিয়া হয়ে বোস্টন পর্যন্ত ১ ফুটেরও বেশি তুষারপাত হতে পারে। নিউইয়র্ক সিটিতে ১০ থেকে ১৪ ইঞ্চি এবং বোস্টনে ১৭ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের আশঙ্কা রয়েছে।

এছাড়া উত্তর সমতল অঞ্চলে বাতাসের ঝাপটায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে মাইনাস ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। নিউইয়র্ক এবং নিউজার্সিতে তাপমাত্রা মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রশাসনিক প্রস্তুতি ও জরুরি অবস্থা

পরিস্থিতি মোকাবিলায় নিউইয়র্ক, টেক্সাস, জর্জিয়া, উত্তর ও দক্ষিণ ক্যারোলিনাসহ মোট ১৬টি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল গার্ড বাহিনীকে উদ্ধারকাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল জানিয়েছেন, রাস্তাঘাট পরিষ্কার করতে ১,৬০০টি স্নো প্লো (তুষার সরানোর যন্ত্র) এবং ১ লক্ষ ১৪ হাজার টন লবণ মজুত রাখা হয়েছে। তিনি বাসিন্দাদের ঘরে থাকার এবং অতি প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে টেক্সাসে ২০২১ সালের ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কথা মাথায় রেখে রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট আশ্বাস দিয়েছেন, এবার বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই। তবে, গাছ ও লাইনে বরফ জমে স্থানীয়ভাবে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে।

তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থাও বড় ধরনের ধাক্কা খেয়েছে। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার অনুযায়ী, শনিবারের জন্য ৩,২০০ এবং রোববারের জন্য ৪,৮০০-এর বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের তীব্রতা যখন চরমে থাকবে, তখন সড়কে গাড়ি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা।

কানাডার পরিস্থিতি

তুষারঝড়ের এই প্রভাব শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ নেই। প্রতিবেশী দেশ কানাডার পূর্ব এবং আটলান্টিক অঞ্চলগুলোতেও সোমবার থেকে ভারি তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, কানাডা থেকে আসা এই হিমশীতল বায়ুপ্রবাহ আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে কনকনে ঠাণ্ডা বজায় রাখবে। তীব্র ঠাণ্ডার মধ্যে বাইরে বের হওয়া থেকে বিরত থাকতে এবং হৃদরোগের ঝুঁকি এড়াতে বয়স্কদের তুষার সরানোর কাজ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর