বিদেশি বিনিয়োগে আগ্রহী হলে এতো ভোগান্তি কেনো, বাংলাদেশ নিয়ে চীনা ব্যবসায়ীর পোস্ট ভাইরাল

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম

ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘অন অ্যারাইভাল ভিসা’ পেতে দীর্ঘ ভোগান্তি নিয়ে এক চীনা ব্যবসায়ীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্ট ভাইরাল হয়েছে। চীনের জিনজিয়াং আকিয়া স্পোর্টস কোং লিমিটেডের মালিক চার্লি তিয়ান তার লিংকডইন প্রোফাইলে এই ক্ষোভ প্রকাশ করেন।

চার্লি তিয়ান পোস্টে জানান, চীনের গুয়াংজু থেকে ঢাকায় পৌঁছতে বিমানে সময় লাগে মাত্র চারঘণ্টা। কিন্তু বিমানবন্দরে নামার পর ‘অন অ্যারাইভাল ভিসা’র প্রক্রিয়া শেষ করতে আরও এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়। গত তিন বছর ধরে এই পরিস্থিতির কোনো উন্নতি হয়নি বলে তিনি উল্লেখ করেন।

তার ভাষায়, বিমানবন্দরের এই প্রক্রিয়া ‘চরম সময়সাপেক্ষ ও অদক্ষ’, যার ফলে চীন থেকে আসা পর্যটক, বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা শুরুতেই চরম ক্লান্তিতে পড়ছেন।

তিনি প্রশ্ন তোলেন, একটি দেশ যদি বিদেশি বিনিয়োগ ও পর্যটন আকর্ষণে আগ্রহী হয়, তবে প্রবেশপথে এমন অদক্ষতা কেন বড় বাধা হয়ে থাকবে।

পোস্টটির সঙ্গে তিনি ঢাকার বিমানবন্দরের অন অ্যারাইভাল ভিসা কাউন্টার ও ইমিগ্রেশন পুলিশের একটি ছবিও যুক্ত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই পোস্ট নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মন্তব্য করে বিমানবন্দরের সেবার মান দ্রুত আধুনিকায়নের দাবি জানিয়েছেন।

একাত্তর/আরএ
প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্ব মারুফ সাত্তার আলী।
মেক্সিকোতে ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল...
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সোমবার ( ১০ ফেব্রুয়ারি) জুলকারনাইন সায়েরের একটি পোস্ট শেয়ার করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ঠোঁটকাটা’ স্বভাবের নারী হিসেবে বেশ পরিচিতি পাওয়া রুবিয়াত ফাতিমা তনি এখন দারুণ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর