পাকিস্তানের হাইকোর্টে ভুয়া ডিগ্রিতে পাঁচ বছর বিচারপতি!

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৩ পিএম

পাকিস্তানের বিচার বিভাগের ইতিহাসে এক নজিরবিহীন ও লজ্জাজনক কেলেঙ্কারি ফাঁস হয়েছে। দীর্ঘ ৫ বছর ধরে ইসলামাবাদের উচ্চ আদালতে বিচারপতির আসনে বসে রায় দিয়েছেন তিনি, অথচ কেউ টেরই পায়নি যে তাঁর ওকালতির ডিগ্রিটিই ছিল ভুয়া! ইসলামাবাদ হাইকোর্ট গত সোমবার এক ঐতিহাসিক ১১৬ পৃষ্ঠার রায়ে সেই ‘ভুয়া’ বিচারপতি তারিক মাহমুদ জাহাঙ্গিরীকে পদচ্যুত করেছে।

ওকালতির কোনো বৈধ ডিগ্রি ছাড়াই হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া এবং পাঁচ বছর ধরে রায় প্রদান করার এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়েছেন তারিক মাহমুদ জাহাঙ্গীরি। ইসলামাবাদ হাইকোর্ট তাঁর আইনবিদ্যার ডিগ্রিটিকে শুরু থেকেই ‘বাতিল এবং অকার্যকর’ ঘোষণা করেছে। এর ফলে বিচারপতি হিসেবে তাঁর নিয়োগটি এখন আইনিভাবে অবৈধ হয়ে পড়েছে।


করাচি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দেওয়া তথ্য অনুযায়ী, জাহাঙ্গীরির পুরো শিক্ষাজীবনই ছিল জালিয়াতির জালে ঘেরা। রায়ে বলা হয়েছে, ১৯৮৮ সালে তিনি একটি ভুয়া এনরোলমেন্ট নম্বর ব্যবহার করে পরীক্ষায় বসেন এবং নকল করতে গিয়ে ধরা পড়েন। এর ফলে বিশ্ববিদ্যালয় তাঁকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছিল। শাস্তি মাথা পেতে না নিয়ে তিনি পরের বছরই জালিয়াতির আশ্রয় নেন। ‘ইমতিয়াজ আহমেদ’ নামক এক ছাত্রের এনরোলমেন্ট নম্বর চুরি করে ‘তারিক জাহাঙ্গিরী’ নামে আবারও পরীক্ষায় বসেন তিনি।

সরকারি ইসলামিয়া ল কলেজের অধ্যক্ষ আদালতকে জানিয়েছেন, জাহাঙ্গীরি কখনোই সেই প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে ভর্তি হননি। আদালত জানিয়েছে, জাহাঙ্গীরিকে তাঁর মূল নথিপত্র এবং লিখিত জবাব পেশ করার জন্য একাধিক সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি কোনো প্রমাণ দিতে ব্যর্থ হন।


উল্টো মামলা দীর্ঘায়িত করতে তিনি নানা ‘ছলচাতুরির’ আশ্রয় নেন। কখনও ফুল বেঞ্চের দাবি, কখনও প্রধান বিচারপতির পদত্যাগ চাওয়া, আবার কখনও সিন্ধু হাইকোর্টে মামলা ঝুলে থাকার অজুহাতে অনির্দিষ্টকালের জন্য শুনানি পেছানোর আবেদন করেছেন তিনি।

আদালত স্পষ্ট করে জানিয়েছে, যেহেতু আবেদনকারী জালিয়াতির অকাট্য প্রমাণ পেশ করেছেন, তাই নিজের যোগ্যতার প্রমাণ দেয়ার দায়ভার ছিল জাহাঙ্গীরির ওপর। তা করতে ব্যর্থ হওয়ায় আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, তিনি একজন চরম জালিয়াত এবং আইনত বিচারপতি হওয়ার যোগ্য নন।

২০২০ সালের ডিসেম্বরে জাহাঙ্গীরি নিয়োগ পান। গত বছরের সেপ্টেম্বর থেকে তাঁর বিচারিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা থাকলেও গত সোমবারের রায়ের মাধ্যমে তাঁকে চূড়ান্তভাবে অপসারিত করা হলো।

তথ্যসূত্র: এনডিটিভি

এআরএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর