ইসরাইলের হাইফা বন্দর এবং সেনা অবস্থানে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৩:২৯ পিএম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলের হাইফা বন্দর এবং একাধিক সেনা অবস্থানে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

শুক্রবার তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, দক্ষিণ লেবাননের মার্কাবা শহরে সদ্য প্রতিষ্ঠিত ইসরাইলের সামরিক ঘাঁটিতে ও সাঁজোয়া যানের অবস্থানে তৃতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ইসরাইলের সাঁজোয়া যানগুলো ওয়াদি আল আসাফির থেকে দক্ষিণের আল হরের দিকে এগিয়ে আসছিল তখন তাদের উপর হামলা চালানো হয়। হামলার ফলে দখলদার ইসরাইলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়।

এছাড়া হিজবুল্লাহ অবৈধ ইহুদি অভিবাসীদেরকে লেবাননের সীমান্ত থেকে পাঁচ কিলোমিটার দূরে সরে যেতে বলেছে।

সংগঠনটি ঘোষণা করেছে, অভিবাসীদেরকে দূরে সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তোমাদের সেনারা লেবাননে আগ্রাসন চালাচ্ছে, নিরপরাধ মানুষকে হত্যা করছে, বেসামরিক অবকাঠামো ধ্বংস করছে, সবাইকে ঘরবাড়ি ছাড়া করছে - এসব অপরাধ বিনা জবাবে পার পাবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অধিকৃত ফিলিস্তিনে ইসরাইলের সামরিক অবস্থানেও রকেট ও কামানের গোলা বর্ষণ করা হয়েছে। এছাড়া লেবাননের সীমান্তবর্তী আরও অন্তত পাঁচটি ইসরাইলি সামরিক অবস্থানেও রকেট ও কামানের সাহায্যে হামলা চালানো হয়েছে। 

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর