হামলা-পাল্টা হামলায় অচলাবস্থা, কৌশলগত লক্ষ্য অর্জনে ব্যর্থ দুই পক্ষ

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১১:৩০ এএম

দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে ইরান যুদ্ধ। আর এ সংঘাতে ১২টি দেশ সরাসরি জড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে অনুভূত হচ্ছে এই যুদ্ধের রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব। তবে যুদ্ধের এই পর্যায়ে এসে দেখা যাচ্ছে, কোনো পক্ষই তাদের কাঙ্ক্ষিত কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি। উল্টো সংঘাত যত দীর্ঘায়িত হচ্ছে, বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতিতে অনিশ্চয়তা তত বাড়ছে। 

ইরান যুদ্ধে চলছে হামলা পাল্টা হামলা। এরমধ্যেই ট্রাম্প জানান, যুদ্ধ ‘খুব দ্রুত’ শেষ হবে। তবে পরক্ষণেই তিনি হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্র ‘আরও অনেক দূর’ যাবে। অন্যদিকে, মধ্যপ্রাচ্যজুড়ে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

মার্কিন কর্মকর্তাদের মতে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ নেতৃত্বের ওপর চালানো হামলার মাধ্যমে ট্রাম্প প্রশাসন আশা করেছিল যে ইরান সরকারের পতন ঘটবে অথবা তারা ভেনেজুয়েলার মতো ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা করতে বাধ্য হবে। কিন্তু বাস্তবে তেমনটি ঘটেনি।

খামেনির ছেলে মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণ করেই প্রতিশোধের শপথ নিয়েছেন এবং ইরানে বড় ধরনের কোনো অভ্যন্তরীণ বিদ্রোহের খবরও পাওয়া যায়নি।

এদিকে তীব্র বিমান হামলা সত্ত্বেও ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি, ইসরাইল এবং ওয়াশিংটনের উপসাগরীয় মিত্রদের প্রধান শহরগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সক্ষমতা বজায় রেখেছে। এমনকি তারা বিশ্ব অর্থনীতির লাইফলাইন হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে। 

ইরানের কৌশল ছিল আরব আমিরাত, বাহরাইন, কাতার ও সৌদি আরবের বিমানবন্দর, হোটেল এবং জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে তাদের অর্থনীতিতে আঘাত হানা। যাতে তারা ট্রাম্পকে যুদ্ধবিরতির জন্য চাপ দেয়। 

বিশেষজ্ঞরা বলছেন ইরানের বিশাল ভূখণ্ড ও সামরিক কাঠামোর কারণে এখানে নিশ্চিত জয় পাওয়া সম্ভব নয়। ইরান এখন ট্রাম্পকে দেখাতে চায় যে এই যুদ্ধ মার্কিন অর্থনীতির জন্য কতটা ভয়াবহ।

ইরানের ধারণা, সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ফুরিয়ে আসবে এবং তখন তারা মিত্রদের ওপর বড় আঘাত হানতে পারবে। তবে এটি অনেকটা আকাশকুসুম কল্পনাও হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের আত্মরক্ষামূলক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলেও তাদের আক্রমণাত্মক সক্ষমতা এখনও প্রবল।

এদিকে মোজতবা খামেনির পক্ষে ট্রাম্পের সঙ্গে কোনো চুক্তিতে আসা প্রায় অসম্ভব। বরং তিনি যে কোনো যুদ্ধবিরতির সুযোগকে পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করতে পারেন। সব মিলিয়ে অস্ত্র বিরতি হলেও পরিস্থিতি একটি অস্থিতিশীল ভারসাম্যে পৌঁছাতে পারে।

আরবিএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর