বাগদাদে মার্কিন দূতাবাসে ভয়াবহ রকেট ও ড্রোন হামলা

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০২:০০ পিএম

ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্রমতে, মঙ্গলবার ভোরে বাগদাদের বিভিন্ন এলাকা থেকে শহরের মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট এবং কমপক্ষে পাঁচটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একেই এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ও তীব্র আক্রমণ হিসেবে বর্ণনা করা হয়েছে। দূতাবাসের উপর নির্বিঘ্নে ড্রোনের ঘোরাঘুরির ভিডিও ভাইরাল হয়েছে।


রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী কমপক্ষে তিনটি ড্রোনকে দূতাবাসের দিকে উড়ে যেতে দেখেন। তিনি জানান, দূতাবাসের 'সি-র‍্যাম' আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে দুটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করলেও তৃতীয়টি দূতাবাস চত্বরের ভেতরে আঘাত হানে। হামলার পর সেখান থেকে আগুন ও ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উপরে উঠতে দেখা গেছে।

রয়টার্সের আরেক প্রতিনিধি জানান, ইরাকের রাজধানীতে এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই হামলার বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও মার্কিন দূতাবাসের মোবাইল ফোনগুলো তখন বন্ধ পাওয়া যায়।


গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হবার পর থেকে এর প্রতিশোধ নিতে ইরাকে অবস্থানরত মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে ক্রমাগত হামলা চালিয়ে আসছে ইরান-সমর্থিত মিলিশিয়ারা। গত সোমবার ইরান-পন্থী গোষ্ঠী ‘কাতায়িব হিজবুল্লাহ’ তাদের একজন জ্যেষ্ঠ কমান্ডার ও মুখপাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। একইসাথে ‘পপুলার মোবিলাইজেশন ফোর্সেস’ জানিয়েছে, সিরিয়া সীমান্তের কাছে ইরাকের আল-কায়েম শহরে বিমান হামলায় তাদের অন্তত আটজন যোদ্ধা নিহত হয়েছেন।

উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীজুড়ে মোতায়েন করা হয়েছে ইরাকি নিরাপত্তা বাহিনী । এছাড়া সরকারি ভবন এবং মার্কিন দূতাবাসসহ বিভিন্ন কূটনৈতিক মিশন অবস্থিত বাগদাদের সুরক্ষিত 'গ্রিন জোন' এলাকাটি সাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

এআরএস
সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ও রক্তক্ষয়ী হামলার ছবি-ভিডিও ধারণ করায় দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে একাধিক আমেরিকান নাগরিক...
ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে রাশিয়ার ভয়াবহ ও বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার চরম উত্তেজনার মধ্যেই নজিরবিহীন এক ঝটিকা সফরে কিয়েভে পৌঁছেছেন জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রেডারিক মার্জ।...
রাশিয়া ও ইউক্রেনের চলমান রক্তক্ষয়ী যুদ্ধে এবার এক বড় ধরনের আর্থিক ও কৌশলগত ধাক্কার মুখোমুখি হলো ভারতীয় মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠান। ইউক্রেনের সুমি অঞ্চলে অবস্থিত ভারতের বিখ্যাত ‘কুসুম গ্রুপ’-এর...
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তানের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর