আর্জেন্টিনার জয়ে মন ভরেনি ভক্তদের, কোচও নাখোস

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৫:০৪ পিএম

জুনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে নিজের ষষ্ঠ অংশগ্রহণের জন্য যখন কোটি ভক্ত লিওনেল মেসির সিদ্ধান্তের অপেক্ষায়, তখন বুয়েনস আইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়াম দেখল বিশ্বচ্যাম্পিয়নদের কষ্টার্জিত এক জয়। শুক্রবার প্রীতি ম্যাচে দুর্বল মৌরিতানিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।

খেলার ১৭ মিনিটেই লিড নেয় আলবিসেলেস্তেরা। অ্যাটলেটিকো মাদ্রিদ রাইট-ব্যাক নাহুয়েল মোলিনার ক্রস থেকে দারুণ এক ফিনিশিংয়ে বল জালে জড়ান এঞ্জো ফার্নান্দেজ। ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ তুর্কি নিকোলাস পাজ। মেসির অনুপস্থিতিতে সেট-পিসের দায়িত্ব সামলানো পাজ বাঁ-পায়ের নিখুঁত ফ্রি-কিকে মৌরিতানিয়ার দেয়াল ভেদ করে গোলরক্ষক বাবাকার দিওপকে পরাস্ত করেন।

ছবি: সংগৃহীত
ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মেসি মাঠে নামলে গ্যালারিতে উন্মাদনা ছড়িয়ে পড়ে। ভক্তরা ‘শতাব্দীর সেরা’ লেখা ব্যানার উঁচিয়ে ধরে তাদের প্রিয় অধিনায়ককে আরও একটি বিশ্বকাপে খেলার অনুরোধ জানান।


৫৫ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির নেয়া একটি জোরালো শট গোলরক্ষক দিওপ রুখে না দিলে ব্যবধান আরও বাড়তে পারত। এছাড়া রিয়াল মাদ্রিদের তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়ানোও এই ম্যাচে নিজের প্রতিভার ঝলক দেখিয়েছেন।

ফিফা র‍্যাঙ্কিংয়ের ১১৫ নম্বর দলের বিরুদ্ধে জয় পেলেও দলের পারফরম্যান্সে খুশি নন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে তিনি বলেন, দল মোটেও ভালো খেলেনি। আমাদের আরও উন্নতি করতে হবে। একই সুরে কথা বলেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও।

ছবি: সংগৃহীত
তিনি বলেন, এটি আমাদের খেলা অন্যতম বাজে প্রীতি ম্যাচ। আমাদের খেলায় গতি ও তীব্রতার অভাব ছিল। যদি আজ আমরা স্পেনের মুখোমুখি হতাম, তবে নির্ঘাত হারতে হতো।"

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে কাতারে অনুষ্ঠিতব্য স্পেনের বিরুদ্ধে ‘ফিনালিসিমা’ ম্যাচটি বাতিল হওয়ায় তড়িঘড়ি করে মৌরিতানিয়া ও জাম্বিয়াকে প্রতিপক্ষ হিসেবে বেছে নেয় আর্জেন্টিনা।

আগামী মঙ্গলবার একই মাঠে জাম্বিয়ার বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ৩০ মে’র মধ্যে স্কালোনিকে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে।

২০২৬ বিশ্বকাপে ‘জে’ গ্রুপে থাকা আর্জেন্টিনা ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে তাদের শিরোপা রক্ষার অভিযান শুরু করবে। এরপর ২৩ জুন অস্ট্রিয়া এবং ২৭ জুন জর্ডানের মুখোমুখি হবে তারা।

এআরএস
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর