সরকারের সাথে আলোচনার পর স্থানীয় নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: সিইসি

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩১ পিএম

সরকারের সাথে আলোচনার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।  

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নির্বাচন কমিশনে (ইসি) শেরপুর ও বগুড়ার নির্বাচনী সেল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইসি বলেন, শেরপুর আর বগুড়ার নির্বাচনও আন্তর্জাতিক মানের করতে চায় ইসি।

স্থানীয় সরকার নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সরকারের উপর নির্ভরশীল বলে জানান তিনি।

সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানো নিয়ে সংসদের মন্তব্যকে কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিষয়টি বিচারাধীন তাই কোনো মন্তব্য করবেন না।

এদিকে চট্টগ্রামের ২ ও ৪ আসনের ফল নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরবিএস
ঠাকুরগাঁও-১ জাতীয় সংসদ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। স্বচ্ছ ব্যালটের মাধ্যমে...
আগামী স্থানীয় সরকার নির্বাচনে ধাপে ধাপে উপজেলাভিত্তিক ইউনিয়ন পরিষদ (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। এছাড়া স্থানীয় সরকার পর্যায়ের এই নির্বাচনে...
ইউনিউন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত রয়েছে এবং খুব অল্প সময়ের...
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই এবার লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত পয়েন্ট বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ জোরদার করতে শুরু করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। শুক্রবার...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে আল-কায়দা জঙ্গিদের যাত্রীবাহী বিমান হামলার ২৫ বছর পর, ওসামা বিন লাদেনের প্রতিষ্ঠিত এই গোষ্ঠীটি তাদের সহযোগীদের বিস্তৃত...
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ-নৃশংস সন্ত্রাসী হামলার ২৫ বছর পূর্তিতে অশ্রুসজল ভালোবাসায় প্রায় তিন হাজার নিহত মানুষকে স্মরণ করল আমেরিকানরা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর অপহৃত চারটি বিমান নিয়ে...
আগামী সপ্তাহের মধ্যে দেশের গ্যাস সংকট পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই সংকট সমাধানে সারাদেশে ১৩০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর