ফতুল্লায় শিশু ধর্ষণ: পিটুনিতে একজন আধামরা, অন্যজন গ্রেপ্তার

আপডেট : ২৩ মে ২০২৬, ০৫:২৮ পিএম

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনার রেশ ও ক্ষোভের মধ্যেই এবার নারায়ণগঞ্জে আরেকটি নৃশংস শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। জেলার সদর উপজেলার ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

গতকাল শুক্রবার (২২ মে) বিকেলে বক্তাবলীর আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীর গণপিটুনিতে গুরুতর আহত হয়ে হিরু (২২) নামের এক অভিযুক্ত মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর অভিযুক্ত সোহেলকে (২১) ইতিমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির পাশে খেলাধুলা করার সময় একই এলাকার হিরু ও সোহেল তাকে কৌশলে ডেকে নিয়ে যায় এবং তার ওপর নির্যাতন চালায়। ঘটনার পর প্রথমে লোকলজ্জার ভয়ে শিশুটির মা বিষয়টি কাউকে জানাননি। তবে পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত একজনের গ্রেপ্তার ও অন্যজনের হাসপাতালে চিকিৎসাধীন থাকার পাশাপাশি পুরো ঘটনার আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর