বেনজীরকে দেশে ফেরানো হচ্ছে কবে? যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৫:১২ পিএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ‌‘অতি দ্রুত’ দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

রোববার (১৪ জুন) জাতীয় সংসদে তিনি এই কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফেডারেল আইন অনুযায়ী গ্রেপ্তারের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ বা এক্সট্রাডিশন রিকোয়েস্ট (ফেরত পাঠানোর আবেদন) পাঠাতে হবে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু করেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে অবহিত করেন, গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ ডিরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ এবং ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি থেকে পাঠানো এক ই-মেইলে বেনজীর আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়। ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই পুলিশ এই পদক্ষেপ নেয়।

তিনি আরও জানান, বেনজীর আহমেদকে ফেরত আনতে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রয়োজনীয় মামলা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ও তদন্ত-সংক্রান্ত নথিপত্র প্রস্তুত করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ প্রস্তাব অনুমোদন করার পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক আবেদন পাঠানো হবে। এরপরই আবুধাবির এনসিবির সঙ্গে সমন্বয় করে সাবেক এই পুলিশ প্রধানকে দ্রুত বাংলাদেশে নিয়ে আসা হবে।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বেনজীর আহমেদের এই গ্রেপ্তারকে বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এর মাধ্যমে আমরা বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসার পথে আরও একধাপ এগিয়ে গেলাম। একই সঙ্গে আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই যে, অপরাধী যতো শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।

সাবেক এই আইজিপির বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং পাসপোর্ট অর্ডারের আওতায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আগে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এই কর্মকর্তার বিপুল অবৈধ সম্পদের সন্ধান পাওয়ার পর আইনি প্রক্রিয়ায় তাকে দেশে ফেরানোর এই উদ্যোগ নেয় বর্তমান সরকার।

এদিকে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর বেনজীর আহমেদকে গ্রেপ্তারের ইস্যুতে সরকারকে ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছে বিরোধী দল।

সংসদে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের তার বক্তব্যে এই পদক্ষেপের প্রশংসা করে বলেন, "কজন শীর্ষ দুর্নীতিবাজ ও প্রভাবশালী অপরাধীকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় গ্রেপ্তার করা সরকারের একটি বড়ো সাফল্য।

দুদক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিদ্যমান আইনি সমঝোতা ও বন্দিবিনিময় প্রক্রিয়ার মাধ্যমে সাবেক এই পুলিশ প্রধানকে দ্রুত দেশে এনে আদালতের মুখোমুখি করার আনুষ্ঠানিক প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়েছে।

একাত্তর/এসি
জার্মানিতে নাৎসি বাহিনী যেমন আর রাজনীতিতে ফিরতে পারেনি, ঠিক তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
রাতের অন্ধকারে এক-দুটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টি করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল বলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরের সত্যতা খতিয়ে...
দেশের তৈরি পোশাক শিল্পে চলমান অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা কোনো স্বাভাবিক শ্রমিক আন্দোলন নয়; বরং সাধারণ শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এটি একটি পরিকল্পিত রাজনৈতিক...
কিশোরগঞ্জের হাওরাঞ্চলের আলোচিত ও মোস্ট ওয়ান্টেড এক ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যা, চুরি, অপহরণ ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ইটনা ও মিঠামইন থানায় ১৭টি মামলা রয়েছে।
সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নিট পেনশন ৫৫ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির বিধান...
গ্রাহকদের প্রকৃত সুরক্ষা নিশ্চিত করতে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার তাগিদ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মোক্তাদির। তিনি বলেছেন, ব্যাংক খাতে একজন গ্রাহকের প্রতিকার চাওয়ার জায়গা খুবই কম;...
রাষ্ট্রায়ত্ত চলমান ১০টি চিনিকলের মধ্যে নাটোর ও রাজশাহী চিনিকলের চলতি (২০২৬-২৭) মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুক্রবার (১৩ নভেম্বর) শুরু হচ্ছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর