চলন্ত বাইকে ইটের আঘাতে আহত সেই যুবকের মৃত্যু

আপডেট : ২২ জুন ২০২৬, ০৪:৪৯ পিএম

রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে থাকাকালীন ইটের আঘাতে আহত সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

সোমবার (২২ জুন) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কাফরুল থানায় অবগত করা হয়েছে।

এর আগে গত ১০ জুন রাতে কাফরুল থানার পূর্ব শেওড়াপাড়ার আশরাফ আলী গলিতে হামলার শিকার হন রাফি। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অপারেশন করার পর আইসিইউতে রাখা হয়।  

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রধান আসামি কালু, পারভেজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। 

মৃত সাজিদ চৌধুরী রাফি কাফরুল ইব্রাহিমপুর এর স্থায়ী বাসিন্দা। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। 

নিহতের মা প্রবাসী তানিয়া সিকদার জানিয়েছেন, রাফি পৈতৃক সূত্রে সেখানে অনেক সম্পত্তির মালিক। তাদের কিছু সম্পত্তি তার অন্য আত্মীয়রা ভোগ দখল করে খাচ্ছেন। এসব নিয়ে ঐ আত্মীয়দের সাথে মনোমালিন্য রয়েছে তাদের মধ্যে।  

তিনি আরও বলেন, তাদের সকল সম্পত্তির একমাত্র ওয়ারিশ ছিলো রাফি। রাফি শেষ হয়ে গেলে, সম্পত্তির জামেলা তাদের থাকছে না।

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে। 

আরবিএস
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের মধ্যে ২১টি মোটরসাইকেল হস্তান্তর করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে। 
রাজধানী ঢাকার একাধিক স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে মিরপুর, যাত্রাবাড়ী ও বাড্ডা এলাকায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে যাত্রাবাড়ীতে ককটেল...
আতিথেয়তা খাতে খাদ্য খরচ ব্যবস্থাপনাকে আরও সাশ্রয়ী, সুসংগঠিত ও টেকসই করার লক্ষ্যে উদ্ভাবিত ‘শাখাওয়াত’স সিক্স পয়েন্ট কন্ট্রোল পয়েন্ট অর ফুড কস্ট অপ্টিমাইজেশন’ কাঠামোর জন্য সরকারের কপিরাইট কার্যালয়...
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে আগামী ২ অক্টোবর থেকে দেশজুড়ে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’—সিজেপি।
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর