বার্তা পাঠিয়েই নিখোঁজ, ​সাইপ্রাসে বাংলাদেশি ছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট : ২২ জুন ২০২৬, ০২:৩১ পিএম

পূর্ব ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী শাহরুয়ার আহমেদ ইমনের মরদেহ উদ্ধার করেছে বলে মনে করছে দেশটির পুলিশ। এ ঘটনায় আরেক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে। 

স্থানীয় সময় রোববার (২১ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সাইপ্রাস টাইমস।

পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওই যুবক নিজের অপরাধের কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে দেশটির কোফিনু এলাকার একটি গাছের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, সেটি নিখোঁজ ইমনের মরদেহ। মরদেহ উদ্ধারের পর সাইপ্রাস পুলিশ তদন্ত শুরু করেছে। কর্তৃপক্ষ ঘটনাটিকে অপহরণ হিসেবে দেখছে।

পুলিশ জানায়, মরদেহটি একটি গাছের নিছে ঘাসে ঢাকা অবস্থায় লুকিয়ে রাখা হয়েছিল। রোববার বিকেল ৩টার দিকে কোফিনু এলাকার একটি রেস্টহাউসের কাছ থেকে ফুলে-ফেঁপে ওঠা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। ইমনের মোবাইল ফোনের সর্বশেষ অবস্থানও ওই এলাকাতেই শনাক্ত হয়েছিল।

প্রাথমিকভাবে মরদেহে পাওয়া আঘাতের চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাত করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ভুক্তভোগীর মোবাইল ফোন‌ও আসামির কাছ থেকে পাওয়া গেছে।

সাইপ্রাস টাইমস জানিয়েছে, গত ১২ জুন নিখোঁজ হন ইমন। ওই দিন দেশটির লারনাকা জেলার ওরেক্লিনি এলাকার বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি। সর্বশেষ তাকে সাইপ্রাসের কোফিনু এলাকায় দেখা গিয়েছিল। 

তার বাবা সাইপ্রাসের পুলিশকে বলেছেন, ছেলে নিখোঁজ হওয়ার পর অজ্ঞাত ব্যক্তিরা ফোনে যোগাযোগ করে ‘মুক্তিপণ’ চেয়েছে। 

আসামির স্বীকারোক্তির বিষয়টি নিশ্চিত করে লার্নাকা অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান জর্জ চারালাম্বুস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘটনার পেছনে আর্থিক উদ্দেশ্য ছিল। বর্তমানে তদন্তে পাওয়া তথ্য-প্রমাণ অনুযায়ী, অভিযুক্ত যুবক একাই এ অপরাধ সংঘটিত করেছে বলে মনে হচ্ছে।

সাইপ্রাসের আরেক সংবাদমাধ্যম ফাইলনিউজ ইংলিশ বলছে, লারনাকা জেলার ওরেক্লিনি এলাকায় বসবাসকারী ইমন গত ১২ জুন একটি স্থানীয় কারখানায় কাজে যোগ দেওয়ার জন্য বাসা থেকে বের হন।

পরে তিনি তার এক বন্ধুকে নিজের অবস্থান লিখে একটি বার্তা পাঠান। এছাড়া গ্রিসে থাকা তার বাবার কাছে সাহায্য চেয়ে আরেকটি বার্তা পাঠানোর পরই ইমনের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আরবিএস
কিরগিজস্তানে স্থানীয় সংঘাতে চার পাকিস্তানি ছাত্র নিহতের পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার সরকারি-বেসরকারি মেডিকেলে পড়া বাংলাদেশের প্রায় এক হাজার ২০০’র বেশি শিক্ষার্থী। এ বিষয়ে কিরগিজ প্রশাসন...
কিরগিজস্তানে স্থানীয় সংঘাতে চার পাকিস্তানি ছাত্র নিহতের পর চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার সরকারি-বেসরকারি মেডিক্যালে পড়া বাংলাদেশের প্রায় এক হাজার ২০০’র বেশি শিক্ষার্থী। ওই সংঘাতে বেশ কয়েকজন আহত...
রাশিয়ার মস্কোতে নানান আয়োজনে বৈশাখ উদযাপন করলো বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশ ছাত্র সংগঠন রুদেন’।
কোভিড পরবর্তী সময়ে ২০২২ সালে যুক্তরাজ্যে স্টুডেন্ট ভিসা বেড়েছে প্রায় ৭১ শতাংশ। হোম অফিসের তথ্য মতে চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ২০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী ভিসা পেয়েছে। তবে পোস্ট গ্রাজুয়েট লেভেলে...
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা রুখতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
মালয়েশিয়া থেকে বাংলাদেশে বিনিয়োগ নিশ্চিত করাই সরকারের মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর