যোগ্য ও নিরপেক্ষ কাউকে জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়: নাহিদ ইসলাম

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১০:১০ পিএম

শুধু পদত্যাগ নয়, পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে (চুপ্পু) গ্রেপ্তার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ কাউকে বাংলাদেশের জনগণ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়।  

বৃহস্পতিবার (২৩ জুলাই) গণভোটের গণরায় বাস্তবায়ন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবিতে জামালপুর সদর উপজেলায় এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানে আমরা পরিবর্তন চেয়েছিলাম। দেশে কোনো পরিবর্তন হয়নি। মাদক কারবারি বন্ধ হয়নি। চাঁদাবাজি বন্ধ হয়নি। দলীয়করণ বন্ধ হয়নি। জমি দখল বন্ধ হয়নি।

তিনি আরও বলেন, আপনার জমি দখল হলে কোথায় যাবেন? মিডিয়া, পুলিশ, আদালত, সব দলীয়করণ হয়ে গেলে কোথাও ন্যায়বিচার পাবেন না। এই সরকার পরিবর্তনের সরকার নয়। পরিবর্তন চাইলে, সংস্কার বাস্তবায়ন চাইলে এনসিপিকে ক্ষমতায় আনতে হবে। আমাদের মাত্র আটজন পার্লামেন্টে। এই আটজন জনগণের পক্ষে একশো জনের ভূমিকা পালন করছে। এনসিপি প্রধান বিরোধী দল হলে, জনগণের পক্ষে আরও বেশি ভূমিকা রাখতে পারতো। আগামীতে আমাদের সমর্থন দিলে এনসিপি চাঁদাবাজি, মাদক নির্মূল করবে।

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, এতদিন পর রাষ্ট্রপতির পদত্যাগ করতে মন চাচ্ছে। পাঁচ মাসে আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারেনি বিএনপি। যে সরকার আওয়ামী লীগের রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারেনি, তারা কীভাবে রাষ্ট্র পরিবর্তন করতে হবে। শুধু পদত্যাগ করলে হবে না, তাকে গ্রেপ্তার করতে হবে। যোগ্য, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ একজনকে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বিএনপি যোগ্য, জনপ্রিয় কাউকে রাষ্ট্রপতি বানাতে চায় না।

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্ররা সামনে ছিল উল্লেখ করে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, পেছন থেকে সহযোগিতা করেছে সর্বস্তরের জনতার। কিছুদিন আগে জামালপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা এর নিন্দা জানাই। আমরা পুলিশ প্রশাসনের কাছে জানতে চাই, এ ঘটনায় কয়জন গ্রেপ্তার হয়েছে‌। ফ্যাসিস্টদের তাণ্ডব লীলা চালায়, তাহলে এর দায় পুলিশ প্রশাসন এবং সরকারকে নিতে হবে। 

পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারছিস আলম, যুগ্ম সদস্যসচিব লুতফুর রহমান, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা (নিরাপত্তা) আইনে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য...
স্বাধীনতাবিরোধীরাই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো ‘বেয়াদব’ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এনসিপির অভিযোগ, স্থানীয়...
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৭১ জন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, জুলাই যোদ্ধার ওপর হামলা দেশের শাসন ব্যবস্থার ওপরই হামলার শামিল। অপরাধীদের ফিরিয়ে আনতে সব রকমেরই চেষ্টা করবে সরকার, এমনই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে গণমাধ্যম। গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর