জন্মসূত্রে নাগরিকত্ব’ সীমিত করতে নতুন নির্বাহী আদেশে সই ট্রাম্পের

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৪:২৫ পিএম

যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার আরও সীমিত করতে নতুন নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার প্রশাসনের লক্ষ্য মূলত এমন বিদেশি নাগরিকরা, যারা পর্যটনের অজুহাতে যুক্তরাষ্ট্রে প্রবেশ করলেও প্রকৃতপক্ষে সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে দেশটিতে যান বলে দাবি করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বৃহস্পতিবার (৭ আগস্ট) ওভাল অফিসে এ নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প। পরে সাংবাদিকদের তিনি বলেন, তারা জন্মসূত্রে নাগরিকত্বকে একটি তামাশায় পরিণত করেছে।

হোয়াইট হাউসের উপদেষ্টা স্টিফেন মিলার জানান, নতুন আদেশের মাধ্যমে আরও কয়েকটি শ্রেণির মানুষের সন্তানদের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্বের বাইরে রাখার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্যদের সন্তান এবং বিদেশি সরকারের হয়ে তদবির বা প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের সন্তানও রয়েছে।

তার ভাষ্য, এই পদক্ষেপ কার্যকর হলে যেসব ব্যক্তি ভুলভাবে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার সুযোগ পেতেন, তাদের একটি বড় অংশ আর সেই সুবিধা পাবেন না।

এর আগে গত বছর ট্রাম্প একটি নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারী বা অস্থায়ী ভিসায় থাকা বাবা-মায়ের সন্তানদের স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে নিম্ন আদালতগুলো সেই আদেশের কার্যকারিতা স্থগিত করে। পরে জুনের শেষ দিকে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের ওই উদ্যোগও বাতিল করে দেয়। আদালতের ওই রায়কে তখন খুবই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প।

মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী বা নাগরিকত্বপ্রাপ্ত এবং দেশটির এখতিয়ারের আওতাভুক্ত সব ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক। তবে বিদেশি কূটনীতিকদের সন্তানদের মতো কিছু ব্যতিক্রম আগে থেকেই আইনে রয়েছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, গৃহযুদ্ধ-পরবর্তী সময়ে প্রণীত ১৪তম সংশোধনী মূলত সাবেক দাসদের নাগরিকত্ব নিশ্চিত করার জন্য করা হয়েছিল। তাই এটি অবৈধ অভিবাসী বা অস্থায়ী ভিসাধারীদের সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত নয়।

জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার এই নতুন উদ্যোগকে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আওতায় অনথিভুক্ত অভিবাসীদের ব্যাপক হারে বহিষ্কার, অস্থায়ী সুরক্ষা কর্মসূচি বাতিল এবং অভিবাসন ব্যবস্থায় আরও কঠোর নিয়ন্ত্রণ আরোপের পদক্ষেপও অন্তর্ভুক্ত রয়েছে।

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর