স্ট্র্যাটোস্ফিয়ার থেকে লাফ দিয়ে রুশ ক্রীড়াবিদের বিশ্ব রেকর্ড

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম

আকাশের সর্বোচ্চ উচ্চতা থেকে এক রোমাঞ্চকর রেকর্ড গড়েছেন রাশিয়ার তারকা স্কাইডাইভার সের্গেই বোইতসভ। স্ট্র্যাটোস্ফিয়ারে ১১ হাজার ৫৫১ মিটার উচ্চতায় থাকা হট এয়ার বেলুন থেকে লাফ দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। আগামী সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘আন্তর্জাতিক যুব উৎসব’-কে উৎসর্গ করে এই সাহসী অভিযান সম্পন্ন করেন বোইতসভ।

‘ক্রিয়েটেড বাই দ্য হেভেনস’ নামক একটি রুশ প্রতিষ্ঠানের ‘স্ট্র্যাটাম জাম্প ১১-১২’ প্রকল্পের অধীনে এই ঐতিহাসিক লাফ দেওয়া হয়। আন্তর্জাতিক যুব উৎসবের সম্প্রচার পেজের মাধ্যমে পুরো ঘটনাটি বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচার করা হয়।

প্রতিষ্ঠানটির প্রধান ও স্কাইডাইভিংয়ের সর্বোচ্চ ‘ডি’ ক্যাটাগরি লাইসেন্সধারী সের্গেই বোইতসভের জন্য এই অর্জন ছিলো এক বিশেষ মুহূর্ত। ১৫ আগস্ট নিজের জন্মদিনে এই লাফ দেওয়ার পর বোইতসভ বলেন, এটি আমার জীবনের সবচেয়ে প্রাণবন্ত অভিজ্ঞতা। দেশীয় সরঞ্জাম ব্যবহার করে রাশিয়ার মাটিতেই এই রেকর্ড গড়া গেছে। আগামী ২২ আগস্ট ‘জাতীয় পতাকা দিবস’ এবং ‘আন্তর্জাতিক যুব উৎসব-২০২৬’-কে সামনে রেখে এই অর্জন আমি নিজের দেশকে উৎসর্গ করছি।

বোইতসভের এই রোমাঞ্চকর লাফের সময় মুক্তভাবে নিচে পড়ার গতি ছিলো ঘণ্টায় ৫০০ কিলোমিটারেরও বেশি। সাত মিনিট ১৯ সেকেন্ডের উড্ডয়ন শেষে মাটি থেকে এক হাজার ৫৬৫ মিটার উচ্চতায় তিনি প্যারাসুট খোলেন এবং আলতাই অঞ্চলের উস্ত-কালমাঙ্কায় নিরাপদে অবতরণ করেন।

অভিযানটিতে ব্যবহৃত হট এয়ার বেলুনটি পরিচালনা করেন রাশিয়ান বেলুন ফেডারেশনের সভাপতি ইভান মেনিয়াইলো এবং তার সঙ্গে ছিলেন ফ্লাইট ইঞ্জিনিয়ার ডেনিস ইয়েফ্রেমভ। তিন ঘণ্টারও বেশি সময় আকাশে থাকা এই বেলুনটি সর্বোচ্চ ১১ হাজার ৬১০ মিটার উচ্চতায় পৌঁছে নতুন জাতীয় রেকর্ড গড়ে। এটি ২০২৫ সালে ফিওদর কনিউখভ ও ইভান মেনিয়াইলোর গড়া ১০ হাজার ৬৭৮ মিটারের পূর্ববর্তী রেকর্ডকে পেছনে ফেলেছে।

আগামী ১১ থেকে ১৭ সেপ্টেম্বর রাশিয়ার ইয়েকাটেরিনবার্গে ‘আন্তর্জাতিক যুব উৎসব’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘তোমার স্বপ্নকে অনুসরণ করো’ মূলমন্ত্র নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনে ১৯১টি দেশের প্রায় ১০ হাজার তরুণ নেতা অংশ নেবেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশনায় আয়োজিত এই মহোৎসবে পাঁচ হাজার বিদেশি প্রতিনিধি থাকবেন, যার মধ্যে ১৪ থেকে ১৭ বছর বয়সী এক হাজার কিশোর-কিশোরীও অন্তর্ভুক্ত।

একাত্তর/এসি
মাত্র ১৫ বছর বয়সেই টেনিস দুনিয়ায় নিজের আগমনী বার্তা দিয়ে রেখেছিলেন রুশ টেনিস বিস্ময় মিরা আন্দ্রেভা। আর ১৯ বছর বয়সে পা রাখতেই নিজেকে প্রতিষ্ঠিত করলেন গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হিসেবে। শনিবার...
আসন্ন বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শুভসূচনা করেছে মিশর। গেলো বৃহস্পতিবার কায়রোতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাশিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। তবে ঘরের মাঠের এই লড়াইয়ে মিশরের সবচেয়ে বড়...
শক্র দেশের নাগরিকদের মধ্যে বিদ্বেষ থাকবে এটাই স্বাভাবিক। তবে বিশ্ব ক্রীড়াঙ্গন এই বিদ্বেষ একেবারে সমর্থন করে না। উল্টো কোনো দেশের ক্রীড়াবিদের সঙ্গে এহেন আচরণের জন্য কড়া মাশুল গুণতে হয় সংশ্লিষ্ট...
ভারতকে হারিয়ে সাফ অ-১৭ নারী ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রাশিয়া। মঙ্গলবার টুর্নামেন্টের শেষ ম্যাচে কমলাপুর স্টেডিয়ামে রাশিয়া ২-০ গোলে বিজয়ী হয়।চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে তারা এককভাবে...
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজার আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনাবলী ও পরামর্শ জারি করেছে...
বুয়েট থেকে পাস করে প্রাথমিকে শিক্ষকতা বেছে নেওয়া প্রকৌশলী, শারীরিক প্রতিবন্ধকতা জয় করা শিক্ষক এবং নিজ উদ্যোগে গাছ রোপণ করে পরিচিতি পাওয়া পরিবেশপ্রেমী—সমাজ পরিবর্তনের এমন ব্যতিক্রমী তিনজন মানুষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর