অক্টোবর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে। ভোক্তা পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের সর্বশেষ নির্ধারিত দামই আগামী ১ অক্টোবর থেকে বহাল থাকবে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক পত্রের মাধ্যমে এ দাম অপরিবর্তিত রাখার কথা জানানো হয়েছে। যা আগামীকাল ১ অক্টোবর থেকে কার্যকর হবে।
এতে বলা হয়, প্রতি লিটার ডিজেল দাম ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে অপরিবর্তিত রাখা হয়েছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়, যা ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।
ওই সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা করা হয়।
এলপি গ্যাসের কৃত্রিম সংকট হলে ব্যবস্থা, ডিসিদের নজরদারির নির্দেশ
প্রধানমন্ত্রীর সফরে বিশ্বমঞ্চে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা উজ্জ্বল হয়েছে: মাহদী আমিন