একটি গুপ্ত সংগঠন জোট গড়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে: মীর শাহে আলম

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

বগুড়ার মোকামতলায় দেশবিরোধী ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিশাল মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোকামতলা উপজেলা বিএনপির আয়োজনে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। মিছিলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন।

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, একটি গুপ্ত সংগঠন ১১ দলের জোট গড়ে দেশে অহেতুক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের সচেতন মানুষ ও বিএনপি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত।

এ সময় লংমার্চ কর্মসূচির নামে বিপুল পরিমাণ জ্বালানি অপচয়ের সমালোচনা করেন তিনি।

বিএনপির আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ দুই দশক নানা নির্যাতন সহ্য করে জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করেছে। তাই হুমকি-ধমকিতে দলটি পিছপা হবে না।

উন্নয়ন প্রসঙ্গে মীর শাহে আলম এমপি বলেন, বর্তমান সরকার মোকামতলাসহ এ অঞ্চলের উন্নয়নে কাজ করছে। একই সঙ্গে দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে, যাতে উন্নয়নের সুফল প্রতিটি এলাকার মানুষ সমানভাবে ভোগ করতে পারেন।

মশাল মিছিল ও সমাবেশে মোকামতলা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরবিএস
বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।
বগুড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে প্রথম ঘটনায় অজ্ঞাতনামা বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, স্বজনের মরদেহ নিয়ে বাড়ি...
বগুড়ায় বর্জ্যের ভাগাড়ে মিলেছে বস্তাভর্তি জাল টাকা। বস্তায় টাকা দেখে আসল ভেবে তা কুড়িয়ে নিয়ে যান স্থানীয়দের অনেকে।
ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বর্তমান সরকার জনগণের দাবি-দাওয়া উপেক্ষা করছে বলে অভিযোগ করেছে ১১ দলীয় জোট। আরও অভিযোগ, একটি দেশের ভয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। 
ভারতের গুয়াহাটিতে শুধু একটি ক্রিকেট ম্যাচ হয়নি, হয়েছে রানের তাণ্ডবলীলা আর রেকর্ডের মহাপ্রলয়! ক্রিকইনফোর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে রানের ঝড়ে...
পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 
৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডের উপকরণ প্রণোদনা পাচ্ছেন এক লাখ ৪৭ জন কৃষক। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর