পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষে মামলা: জামায়াতের ২৫ নেতাকর্মী কারাগারে

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। তাদের মধ্যে পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জয়নাল আবেদীনও রয়েছেন। 
বুধবার (৩০ সেপ্টেম্বর) নেত্রকোনার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য হাজির হলে ম্যাজিস্ট্রেট এস এম রাজিবুল হাসান শুনানি শেষে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে তারা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছিলেন। 

কারাগারে পাঠানো অন্য আসামিদের মধ্যে রয়েছেন- ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজওয়ানুর রহমান, মো. নোবেল খান, মাহফুজুল হক উজ্জ্বল, মো. মাসুম আকন্দ, মো. সোহাগ মিয়া, মো. সাহাব উদ্দিন, মো. আল আমিন, মো. তাইজুল ইসলাম ও মো. খোকন মিয়াসহ ২৫ জন। 

মামলার এজাহার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২০ মে পূর্বধলা উপজেলার কোরবানির পশুর হাটের ইজারা দেওয়ার দিন উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে হাটের ডাককে কেন্দ্র করে বিএনপি, যুবদল ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ ওঠে। 

এ ঘটনায় আগিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি ওমর শরীফ বাদী হয়ে গত ২৫ মে পূর্বধলা থানায় মামলা করেন। মামলায় পূর্বধলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জয়নাল আবেদীনসহ ৩৩ জনকে আসামি করা হয়। 

মামলার ২৫ আসামি পরে উচ্চ আদালত থেকে আগাম জামিন নেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় বুধবার সকালে তারা নিম্ন আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয়। 

তবে জামায়াতের স্থানীয় নেতাদের দাবি, মামলার আসামিরা ঘটনার সঙ্গে জড়িত নন। হাটের ইজারা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় এর আগে জামায়াতের পক্ষ থেকে সংবাদ সম্মেলনও করা হয়েছিল। 

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম বলেন, পূর্বধলার একটি মিথ্যা মামলায় উপজেলা জামায়াতের নায়েবে আমিরসহ ২৫ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আইনিভাবে মামলাটি মোকাবিলা করা হবে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির ধারায় করা একটি মামলায় আসামিরা উচ্চ আদালতের জামিনে ছিলেন। বুধবার তারা আদালতে হাজির হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আরবিএস
নেত্রকোনার আটপাড়ায় নদীর ঘাটে গোসলের সময় বিরোধের জেরে বাঁশের আঘাতে গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মামুন (১৬) নামের ওই কিশোর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ নভেম্বর) রাতে মারা...
জাতীয় ছাত্রশক্তির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে দুর্বৃত্ত পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 
নেত্রকোনায় জারিয়া থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি অফিসে দুটি ককটেল বিস্ফোরণ এবং পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের...
নেত্রকোনায় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোস্তফা আমির ফয়সাল হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আলামিনকে (৩৬) গ্রেপ্তার করেছে এসআরবি-১৪। সোমবার রাত ১১টা ১৫ মিনিটের...
গ্রাহকদের হাতে পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি পৌঁছে দেওয়ার লক্ষে দেশজুড়ে ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’ চালু করেছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। এই অফারের আওতায় যেকোনো ব্র্যান্ডের পুরনো...
সারা দেশে নির্মিত হবে ৬শ মডেল স্কুল, প্রতিটিতে খরচ ধরা হয়েছে ১১৪ কোটি টাকা। এতে মোট ব্যয় দাঁড়াবে সাড়ে ৬৮ হাজার কোটি টাকা। প্রত্যেক এমপির জন্য বরাদ্দ দুটি করে স্কুল। প্রাক উন্নয়ন প্রস্তাবনা অনুযায়ী,...
দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাতের মধ্যকার বিদ্যমান দূরত্ব ও দক্ষতার ব্যবধান দূর করতে ‘ন্যাশনাল একাডেমিয়া-ইন্ডাস্ট্রি ফ্রেমওয়ার্ক’ চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ...
দেশে ছয় লাখ মানুষের জন্য একজন মনোচিকিৎসক রয়েছেন। এই বাস্তবতায় মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানো এবং মানসিক সঙ্কটে থাকা ব্যক্তিদের প্রাথমিক সহায়তা দেওয়ার সক্ষমতা তৈরির ওপর জোর দেওয়া হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর