পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ৪৩ কোটি ৫৬ লাখ ২৩ হাজার ৭১৫ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আসামিদের বিরুদ্ধে মোট ৪৩ কোটি ৫৬ লাখ ২৩ হাজার ৭১৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুদক প্রধান কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ এ তথ্য জানান।

মামলার আসামিরা হলেন- রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড ও এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার), স্বন্দীপ কর্পোরেশনের স্বত্বাধিকারী স্বপন কুমার মিস্ত্রী, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক চেয়ারম্যান নাসিম আনোয়ার ও এম এ হাশেম, সাবেক পরিচালক এম নুরুল আলম, মো. জহিরুল আলম, বাসুদেব ব্যানার্জী, মো. নওশেরুল ইসলাম, মো. আনোয়ারুল কবির, মো. নুরুজ্জামান ও রাশেদুল হক।

এ ছাড়া প্রতিষ্ঠানটির সাবেক ভাইস প্রেসিডেন্ট ও হেড অব বিজনেস নাহিদা রুনাই, সাবেক সিনিয়র ব্যবস্থাপক আল-মামুন সোহাগ, সাবেক ব্যবস্থাপক মো. রাফসান রিয়াদ চৌধুরী এবং সুকুমার মৃধাকে মামলার আসামি করা হয়েছে।

দুদক জানায়, অনুসন্ধানকারী কর্মকর্তার দাখিল করা অনুসন্ধান প্রতিবেদন ও অন্যান্য রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে।

আরবিএস
স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের ঋণ অনিয়ম ও আত্মসাতের অভিযোগে সালমান ফজলুর রহমান ও আহমেদ সায়ান ফজলুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎপরতায় বিদেশে পাচার করা অবৈধ সম্পদ জব্দের প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি এসেছে। যুক্তরাজ্যের আইল অব ম্যানে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের একটি...
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
পটুয়াখালীর কলাপাড়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় অর্ধশতাধিক ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট এবং বাংলাদেশ ও জিম্বাবুয়ে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। 
৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন জানিয়ে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, পাইলট পর্যায়ের উদ্বোধনী দিনে কৃষক কার্ডের উপকরণ প্রণোদনা পাচ্ছেন এক লাখ ৪৭ জন কৃষক। 
দেশীয় উদ্ভাবন জোরদারে তরুণ প্রযুক্তিবিদদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ডাক্টর ও রোবটিক্স গবেষণার প্রসারে সরকার নীতিগত সহায়তা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর