রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের দায় বাহিনী নেবে না: সিএমপি কমিশনার

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০০ পিএম

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের ষড়যন্ত্র এবং স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের কোনো দায় পুলিশ বাহিনী নেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান শওকত আলী। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের দায় সম্পূর্ণ ওই কর্মকর্তার একান্তই ব্যক্তিগত, বাহিনী এর কোনো দায় বহন করবে না।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার জানান, গত শনিবার সিএমপির কাছে একটি মামলার এজাহার আসে এবং তা পাঁচলাইশ থানায় দাখিল করা হয়। যেহেতু মামলাটি রাষ্ট্রদ্রোহের, সেহেতু প্রচলিত আইন অনুযায়ী সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন ছিল। সেই অনুমোদন পাওয়ার পরই পাঁচলাইশ থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। মামলা রুজু হওয়ার সঙ্গে সঙ্গেই এসপি জাহাঙ্গীরকে গ্রেপ্তার করা হয় জানিয়ে কমিশনার বলেন, বর্তমানে তিনি সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের হেফাজতে রয়েছেন। নিয়ম অনুযায়ী এই মামলার তদন্ত শেষ করে আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ বাহিনীর ভেতরে এ ধরনের ঘটনায় কোনো মানসিক চাপ তৈরি হয় কি না, এমন এক প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, এটি মানসিকভাবে চাপে পড়ার মতো কোনো বিষয় নয়। কারণ, যিনি বা যারা এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হন, তা তাদের ব্যক্তিগত অপরাধ। বার্তাটি একদম স্পষ্ট, যারাই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করবেন, তাদের বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোবাইল ফোনে মিলেছে ‘বড় বার্তা’: এর আগে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে যেকোনো মূল্যে পুনর্বাসিত করার সুনির্দিষ্ট পরিকল্পনার বার্তা পাওয়া গেছে। এমনকি সেই বার্তায় ‘জীবন বাজি রেখে’ মাঠে নামারও তাগিদ দেওয়া হয়েছিল।

নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর এসপি জাহাঙ্গীরের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকা পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়েছিল। ফরেনসিক পরীক্ষায় সত্যতা মেলায় পরই অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা দায়েরের প্রক্রিয়া শুরু হয়।

যে অভিযোগে মামলা: পুলিশের এজাহার সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত দলের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এসপি জাহাঙ্গীর।

এছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ নানা গোপনীয় ও স্পর্শকাতর তথ্য সরবরাহেরও সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের এই মামলা দায়ের করেন। পরবর্তীতে নগরের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তা ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল এবং বর্তমানে তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

 

একাত্তর/এআরএস
পলাতক শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গোপন যোগাযোগ এবং বাহিনীর স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের...
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজায় সড়ক অবরোধ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা একটি মামলায় মৃত এক ব্যক্তিকে আসামি করার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মৃত্যুর প্রায় সাড়ে সাত মাস পর মামলার...
চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে জাহেদ হোসেন (২৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ এবং একই কক্ষ থেকে তার সাত মাস বয়সী দুই যমজ কন্যাশিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে।...
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত বিএনপির একটি কর্মসূচির মাইকে হঠাৎ বেজে উঠেছে গণআন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তৈরি গান...
রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে নতুন প্রজন্মকে আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার...
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় ধরনের মোড় ঘুরল। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ ছেড়ে পিছু হটেছে। এর ফলে...
ফুটবলপ্রেমীদের জন্য এক অবিশ্বাস্য ও রূপকথার মতো রোমাঞ্চকর রাতের অপেক্ষা! সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন সর্বকালের অন্যতম সেরা জাদুকর...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শুরুতে ২২ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়লেও তাওহিদ হৃদয় ও তানজিদ হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। পরে লিটন দাসকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর