পাবনার বেড়ায় আ.লীগ-বিএনপি তুমুল সংঘর্ষ

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

পাবনার বেড়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই সংঘর্ষ বিকেল পর্যন্ত অব্যাহত থাকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে থাকলেও সংঘর্ষ থামাতে হিমশিম খাচ্ছে; এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুই দিন আগে বেড়া থানার সামনে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এর জেরে দুর্বৃত্তরা সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর বাড়িতে অগ্নিসংযোগ করে।

পরে, বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের অন্তত পাঁচ থেকে সাতটি বাড়িতে ভাঙচুর ও আগুন দেয়ার  ঘটনা ঘটে। এসব ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছিল, যার ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।

স্থানীয় বাসিন্দারা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সংঘর্ষের মাত্রা আরও তীব্র হয় এবং সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক নেমে আসে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সাবেক ডেপুটি স্পিকারের বাড়ির সামনে নৌকা চত্বরে সংঘর্ষ সাময়িকভাবে থামলেও পৌর হাতিগারা এলাকায় নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। সংঘর্ষে বহু হতাহতের আশঙ্কা করা হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি এবং ঘটনার বিষয়ে স্থানীয় পুলিশ সদস্যদের ফোনে পাওয়া যায়নি।

পাবনার পুলিশ সুপার আবু আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাঁরা ঘটনাস্থলে রয়েছেন এবং পরিস্থিতি মোকাবিলায় পুলিশ কাজ করছে।

 

একাত্তর/এআরএস
নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতাকে হত্যার জেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার, সন্ধ্যার পর কালিয়া পৌরসভার...
দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পরাজিত শক্তি নানাভাবে নাশকতা ও হত্যাকাণ্ডের মাধ্যমে ভয়ের...
বরগুনায় নাশকতা, ককটেল বিস্ফোরণ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বের করা বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অতর্কিত হামলায় স্থানীয় জাসাস ও কৃষকদলের...
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং ২০২০ সালে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও উপকরণ ব্যবহারের অভিযোগে বগুড়ায় ‘শিমু বেকারি’ নামের একটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। একই...
নতুন এক মাফিয়া তদন্তে বাধার অভিযোগে, তদন্তের মুখে থাকা ইতালির সাবেক পুলিশ প্রধান জিয়ান্নি দে জেন্নারো ৭৮ বছর বয়সে মারা গেছেন। শনিবার ইতালির সরকারের পক্ষ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং...
বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দুই সংস্করণেই বিশ্রাম দেওয়া হয়েছে তিন তারকা ক্রিকেটার এইডেন মার্করাম, কাগিসো রাবাদা ও মার্কো ইয়ানসেনকে। তিন...
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের বৈরী আবহাওয়া ও লাগাতার বৃষ্টিপাতের কারণে সুন্দরবনের দুবলার চরে জেলেদের মাছ আহরণ এবং শুকানোর কাজ বন্ধ রয়েছে। রোদে মাছ শুকাতে না পারায় পচন ধরেছে;...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর