মোদীর সঙ্গে বৈঠকে কি কি পেলেন বালেন্দ্র শাহ?

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বন্যায় বিধ্বস্ত নেপালের পুনর্গঠন ও উন্নয়নের জন্য ২৪ হাজার কোটি নেপালি রুপি (প্রায় ১৫ হাজার কোটি ভারতীয় রুপি) অর্থসহায়তা প্যাকেজের ঘোষণা দিয়েছে ভারত।

সোমবার দুই নেতার বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই বিশাল উন্নয়ন সহায়তার ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে উভয় দেশের মধ্যে আটটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) সই এবং একাধিক সংযোগ ও জ্বালানি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।


যৌথ বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহের দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, চলতি বছর নেপালের জনগণ তাঁকে যে ঐতিহাসিক ম্যান্ডেট দিয়েছে, তা দেশটির নতুন প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। বিশ্বের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে কয়েক মাস আগে জাতিসংঘে দেয়া তাঁর বক্তব্যের কথা স্মরণ করে মোদী বলেন, গত কয়েক ঘণ্টার আলোচনায় নেপালের ভবিষ্যৎ ও ভারত-নেপাল সম্পর্কের প্রতি বালেন্দ্র শাহের সুস্পষ্ট অঙ্গীকার ফুটে উঠেছে।

গত ২৬ আগস্টের ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে দেড় হাজার মানুষের প্রাণহানি এবং ৫ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেন মোদি।


তিনি জানান, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধার, জনপদ পুনর্গঠন এবং ঘরবাড়ি ও জীবিকা হারানো মানুষদের সহায়তায় এই ২৪ হাজার কোটি নেপালি রুপির উন্নয়ন প্যাকেজ ব্যয় করা হবে। পাশাপাশি ‘প্রতিবেশী প্রথম’ নীতির আওতায় চলতি বছর তেল সরবরাহ নিয়ে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও ভারত নেপালে জ্বালানি, সার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

দায়িত্ব গ্রহণের পর প্রথম দ্বিপাক্ষিক সফরে দুই দিনের রাষ্ট্রীয় অতিথি হিসেবে ভারতে আসা নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ নয়াদিল্লির উষ্ণ আতিথেয়তার প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী মোদীকে নেপাল সফরের আমন্ত্রণ জানান।


দুই দেশের ঐতিহাসিক বন্ধনের কথা তুলে ধরে বালেন্দ্র শাহ বলেন, নেপাল ও ভারতের সম্পর্ক হিমালয়ের মতো দৃঢ় এবং মহাসাগরের মতো বিশাল, যা শুধু শব্দে প্রকাশ করা কঠিন। প্রাকৃতিক দুর্যোগ ও কঠিন সময়ে ভারত সবসময় বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে সবার আগে নেপালের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি ভারতের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বৈঠক শেষে ভারত ও নেপালের মধ্যে সিভিল সার্ভিস সক্ষমতা প্রশিক্ষণ, মহাকাশ গবেষণা, স্বাস্থ্য ও চিকিৎসা, নগর উন্নয়ন এবং আয়ুর্বেদ ও ঐতিহ্যবাহী চিকিৎসা খাতসহ মোট আটটি সমঝোতা স্মারক সই হয়েছে। এছাড়া দুই নেতা যৌথভাবে গুরুত্বপূর্ণ সংযোগ ও জ্বালানি প্রকল্পের উদ্বোধন করেন এবং বেশ কয়েকটি নতুন উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।


উল্লেখ্য, নেপাল ও ভারতের মধ্যে উন্মুক্ত সীমান্ত থাকায় পাসপোর্ট বা ভিসা ছাড়াই দুই দেশের নাগরিকরা যাতায়াত করতে পারেন। সাম্প্রতিক বছরগুলোতে চীনের পক্ষ থেকে নেপালের বিমানবন্দর, মহাসড়ক ও জলবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ বাড়লেও জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য স্থলবেষ্টিত নেপাল এখনো ভারতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। একই সঙ্গে দুই দেশের জ্বালানি সম্পর্কও এখন পারস্পরিক সহযোগিতামূলক হয়ে উঠেছে, যার অংশ হিসেবে ভারত বর্তমানে নেপাল থেকে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে।

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
তীর্থযাত্রা শেষে আনন্দ নিয়ে বাড়ি ফেরার পথে এক মুহূর্তের অসতর্কতায় নিভে গেল একটি পরিবারের নয়টি প্রাণ। ভারতের রাজস্থান রাজ্যের কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কে শনিবার দিবাগত রাত দুইটার দিকে ভয়াবহ এই সড়ক...
গত মে মাসে জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনা থেকে বিরত থাকার যে আহ্বান জানিয়েছিলেন, দেশবাসী তাতে সাড়া দেয়ায় মূল্যবান এই ধাতুটির দাম এখন কমে এসেছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...
দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে ‘জেন-জি’ অভ্যুত্থানে কে পি শর্মা ওলির সরকারের পতনের ছয় মাস পর গত মার্চে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) বিপুল বিজয়ে ক্ষমতায় আসার পর প্রথম দ্বিপাক্ষিক সফরে...
গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক সমালোচনা ও গণহত্যার অভিযোগের মধ্যেও দেশটির সঙ্গে ভারতের সুসম্পর্ক ও অস্ত্র বাণিজ্য অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা...
লক্ষ্মীপুরের রায়পুরে পোলট্রি খামার গড়ার আড়ালে প্রায় দুই মাস ধরে ছদ্মপরিচয়ে আত্মগোপনে ছিলেন নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সদস্য নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুন’। স্থানীয়দের হাতে আটক ও...
পাবনার ঈশ্বরদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত ছাত্রদলের বিক্ষোভ মিছিলে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের...
দেশের অগ্রযাত্রা ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে স্বার্থবিরোধী একটি মহল বিদেশে বসে কলকাঠি নাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য...
বিদেশি একটি রাষ্ট্রের কাছে রাষ্ট্রীয় গোপন তথ্য পাচারের দায়ে কেন্দ্রীয় প্রশাসনের এক কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে চীন। সোমবার দেশটির রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা বিষয়ক জাতীয় প্রশাসনের পরিচালিত সামাজিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর