ইসরাইলে সরকার গঠনে এক ধাপ এগুলেন আইজেনকোট

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

গত অক্টোবরের নির্বাচনের পর নতুন সরকার গঠনের লক্ষ্যে একটি ডানপন্থী দলের সঙ্গে জোট চুক্তিতে একমত হয়েছে ইসরায়েলি বিরোধী নেতা গাদি আইজেনকোটের দল। মধ্যপন্থী দল ‘ইয়াশার’ মঙ্গলবার জানায়, আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন ‘ইসরাইল আওয়ার হোম’ দলের সঙ্গে বৈঠকের পর একটি জোট চুক্তি স্বাক্ষরে তারা সম্মত হয়েছে; নির্বাচনের পর এটিই এ ধরনের প্রথম জোট সমঝোতা।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো জোটই ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে না পারায় নতুন সরকার ছাড়াই গত ১০ নভেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সংখ্যাগরিষ্ঠতা হারানোর পরও লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন, আর প্রেসিডেন্ট আইজ্যাক হার্জগ নতুন সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন আইজেনকোটকে।

২৮ দিনের ম্যান্ডেট অনুযায়ী সরকার গঠনে আইজেনকোটের হাতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে, যদিও তিনি চাইলে আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারেন। আইজেনকোট ব্যর্থ হলে নেতানিয়াহু সরকার গঠনের সুযোগ পাবেন এবং কেউই সরকার গঠনে সক্ষম না হলে আগামী বছর ফের নির্বাচন অনুষ্ঠিত হবে।

নেসেটের ১২০টি আসনের মধ্যে কট্টর ডানপন্থী ও অতি-অর্থোডক্স দলগুলোর সঙ্গে মিলে নেতানিয়াহুর লিকুদ জোটের আসনসংখ্যা ৫৩টি। অন্যদিকে লিবারম্যানসহ বিভিন্ন শরিক মিলে আইজেনকোটের মধ্য-ডানপন্থী ইয়াশার জোটের রয়েছে ৪৮টি আসন। তবে নেতানিয়াহুর কট্টর বিরোধী হিসেবে পরিচিত ইসরায়েলের ফিলিস্তিনি সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর ১৯টি আসন সম্ভাব্য মিত্র হিসেবে আইজেনকোটের পাশে থাকতে পারে। অতীতে নেতানিয়াহুর সরকারে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে তাঁর কড়া সমালোচকে পরিণত হয়েছেন লিবারম্যান।

এদিকে আটটি সংসদ আসন পাওয়া বামপন্থী ‘ডেমোক্রেটস’ দল জানিয়েছে, সম্ভাব্য ঐক্য সরকার নিয়ে নেতানিয়াহুর লিকুদের সঙ্গে ইয়াশার নেতার আলোচনার পরিপ্রেক্ষিতে তারা আইজেনকোটের সঙ্গে আলোচনা স্থগিত করছে। ডেমোক্রেটস প্রধান ইয়াইর গোলান জানান, তিনি নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোর সমর্থনে সরকার গঠনের পক্ষপাতী।

তথ্যসূত্র: আল জাজিরা

একাত্তর/এআরএস
চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ বছরের শেষ নাগাদ ইসরায়েলকে দেওয়া বার্ষিক ৩৮০ কোটি ডলারের সামরিক সহায়তা ওয়াশিংটন বন্ধ করতে পারবে...
ইসরাইলের পরবর্তী সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট জোট আলোচনার জন্য তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানিয়েছেন।...
গাজায় ইসরাইলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক সমালোচনা ও গণহত্যার অভিযোগের মধ্যেও দেশটির সঙ্গে ভারতের সুসম্পর্ক ও অস্ত্র বাণিজ্য অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা...
আহত পশুর মতো আচরণ করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকেই ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়ে...
ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিট বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে ২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে। বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে।
সিটি কর্পোরেশনসহ নাগরিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল পরিসরে তরুণদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহবান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, আজকের তরুণরা নাগরিক...
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি বন্যাকবলিত অননুমোদিত স্বর্ণখনিতে আটকে পড়া ডজনখানেক শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। বুধবার পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর