জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা ও সম্পদ বাজেয়াপ্ত চায় প্রসিকিউশন

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পিএম

সরকারের সর্বোচ্চ পর্যায়ের আশ্রয়-প্রশ্রয়ে জিয়াউল আহসান দানব হয়ে উঠেছিলেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দেশের মানুষের টাকায় কেনা অস্ত্র ব্যবহার করে প্রতারণার মাধ্যমে মানুষকে নৃশংসভাবে গুম ও খুন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। শতাধিক মানুষকে গুম-খুনের অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার যুক্তিতর্কে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। জিয়াউল আহসানের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং সম্পদ বাজেয়াপ্তের আবেদন জানিয়ে যুক্তি উপস্থাপন শেষ করেছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মামলার যুক্তিতর্ক উপস্থাপনের তৃতীয় দিনে ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ ও ভিডিও ফুটেজ তুলে ধরে প্রসিকিউশন।

এর মধ্যে সুন্দরবনে একটি অভিযানের ভিডিও দেখানো হয়। ওই ফুটেজে জিয়াউল আহসানসহ র‍্যাব সদস্যদের গুলি করতে দেখা যায়। পরে কয়েকজনের মরদেহের দৃশ্যও দেখানো হয়। প্রসিকিউশনের দাবি, অভিযানের নামে জলদস্যু দমনের নাটক সাজিয়ে এভাবে মানুষ হত্যা করা হতো।

এ সময় বিচার চলাকালে জিয়াউল আহসানের আচরণ ও অবস্থান নিয়েও বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। পরে তার বিরুদ্ধে আনা অপরাধ প্রমাণিত হয়েছে উল্লেখ করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং সম্পদ বাজেয়াপ্তের আবেদন জানান তিনি।

অন্যদিকে, এর আগে যুক্তিতর্কে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বাংলাদেশের আইন ও বিচারব্যবস্থার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক অপরাধের বিচারব্যবস্থায় এ ধরনের গুরুতর অপরাধের বিচারের নজির তুলে ধরেন। তার বক্তব্যে উঠে আসে, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের আশ্রয়-প্রশ্রয়ে জিয়াউল আহসান দানব হয়ে উঠেছিলেন।

আগামী রোববার (২৯ নভেম্বর) এ মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে।

একাত্তর/কেআই
আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত শতাধিক গুম ও হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো....
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে...
জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন জনের বিরুদ্ধে করা মামলার রায় প্রদান করা হবে আগামী...
জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোসহ সাত জনকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়েছেন ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত তরুণ সানি মৃধা সোহান। এই মামলায় পরবর্তী শুনানি ৫...
গাজীপুরে বৃহস্পতিবারও পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়েছেন শ্রমিকদের একটি অংশ। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং সড়কে আগুন...
টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই চলছে আলোচনা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে কলকাতার কসবার নিজের ফ্ল্যাটে আইনি বিয়ে ও বাগদান সারবেন এই...
গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেন আন্দোলনরত শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে...
পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চাইলে চোরাগোপ্তা পথে নয়, বরং আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর