গাজীপুরে অস্থিরতার পেছনে ইন্ধনদাতাদের খুঁজছে পুলিশ

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পিএম

গাজীপুরে বৃহস্পতিবারও পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়েছেন শ্রমিকদের একটি অংশ। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তাঁরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। মজুরি বাড়ার পরও কারা এই আন্দোলনে ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের নাওজোর বাসস্ট্যান্ড এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকদের একাংশ। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও ইসলামপুর সড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তবে পুলিশের তৎপরতায় একপর্যায়ে তাঁরা রাস্তা ছেড়ে দিতে বাধ্য হন।

এদিকে গাজীপুরের কলম্বিয়া এলাকায় সকালে শ্রমিকরা কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পরই কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর ওই শ্রমিকরা রাস্তায় নেমে এলে পুলিশ তাঁদেরও সড়ক থেকে সরিয়ে দেয়।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) সৈয়দ মোহাম্মদ ফরহাদ জানান, মজুরি বাড়ার পরও কেন এই আন্দোলন অব্যাহত রয়েছে এবং এর পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খতিয়ে দেখতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা হচ্ছে।

একাত্তর/এআরএস
গাজীপুরে আবারও শ্রমিক বিক্ষোভ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করেন আন্দোলনরত শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে...
মজুরি বৃদ্ধি ও এক শ্রমিকের মৃত্যুর গুজবকে কেন্দ্র করে গাজীপুরে আবারও তীব্র শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকেই জেলার বিভিন্ন পয়েন্টে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন...
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও রাজপথে নেমেছেন তৈরি পোশাকশ্রমিকেরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টার পর থেকে সদর উপজেলার ভবানীপুর, বাঘের বাজারের নতুন বাজার এবং ভোগড়া বাইপাস এলাকায়...
গাজীপুরের মাওনা ও ভবানীপুর এলাকায় সড়কে নেমে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে শতাধিক শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করলে সংশ্লিষ্ট সড়কে যান চলাচলে ধীরগতি দেখা দেয়।...
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা না করে ড্রেনে বর্জ্য ফেলে ব্লকেজ সৃষ্টি ও জনদুর্ভোগ বাড়ানোর দায়ে লক্ষ্মীপুরে দুই খাবরের হোটেলকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে...
শিক্ষকদের বদলি জটিলতা নিরসনে সফটওয়্যার সংশোধনের উদ্যোগ নেওয়া এবং শূন্যপদ ছাড়াই সনদ দেওয়ায় সৃষ্ট সঙ্কট পর্যালোচনার পাশাপাশি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ও বদলি ব্যবস্থার...
মৌলভীবাজারের কুলাউড়ায় শ্যালিকাকে হত্যার দায়ে এবং স্ত্রী ও শিশুসন্তানকে হত্যাচেষ্টায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে দণ্ডিতকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ বিনির্মাণের প্রত্যয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে সমন্বিত সাংস্কৃতিক সংসদের (সসাস) ‘প্রকাশনা উৎসব ২০২৭’।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর