ভার্জিনিয়ায় রানওয়েতে দুই যাত্রীবাহী বিমানের সংঘর্ষ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১২:০৪ পিএম

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে রানওয়েতে চলাচলের সময় আমেরিকান এয়ারলাইনসের দুটি যাত্রীবাহী বিমানের ডানায় সংঘর্ষ হয়েছে। 

শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হননি।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন প্রশাসন জানায়, উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় আমেরিকান এয়ারলাইনসের ৬৩৮ নম্বর ফ্লাইটের ডানার সঙ্গে ২১৫২ নম্বর ফ্লাইটের ডানার সংঘর্ষ হয়।

বিমান চলাচল নিয়ন্ত্রণকক্ষের কথোপকথনের অডিও অনুযায়ী, ডালাসগামী একটি বিমান শিকাগোগামী অন্য বিমানটির সঙ্গে সংঘর্ষে জড়ায়। এ সময় ৬৩৮ নম্বর ফ্লাইটের একজন পাইলট নিয়ন্ত্রণকক্ষকে জানান, নির্ধারিত থামার সীমারেখা কিছুটা অতিক্রম করার পর পাশের আমেরিকান এয়ারলাইনসের বিমানের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে।

আমেরিকান এয়ারলাইনস জানায়, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমান দুটির ডানার প্রান্ত পরস্পরের সংস্পর্শে আসে। ঘটনার পর বিমান দুটি টার্মিনালে ফিরিয়ে নেওয়া হয় এবং রক্ষণাবেক্ষণ দলের পরীক্ষার জন্য চলাচল থেকে সরিয়ে রাখা হয়েছে।

এ ঘটনায় কেউ আহত হননি। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে দ্রুত তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

একাত্তর/কেআই
স্পেনের রাজধানী মাদ্রিদের কাছে আবারও নেমে এসেছে এক ভয়াবহ ট্রেন ট্র্যাজেডি। বুধবার সকালে দুই উচ্চগতির (হাই-স্পিড) ট্রেনের মধ্যে এক মর্মান্তিক সংঘর্ষে কমপক্ষে ৪৬ জন যাত্রী প্রাণ হারিয়েছেন এবং আহত...
শিক্ষাশাতে বাড়তি অর্থ বরাদ্দ ও সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ...
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
প্রথম নারী হিসাবে ভার্জিনিয়ার গভর্নর পদে জয়ী ইতিহাস তৈরি করেছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার। তিনি রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসোম আর্ল-সিয়ার্সকে পরাজিত করেন।
রুশ রাজধানী মস্কো লক্ষ্য করে এক রাতেই চার শতাধিক ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র সের্গেই সোবিয়ানিন। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, রাজধানী অভিমুখে আসা ড্রোনগুলোর মধ্যে...
ওয়ানডে ও টি-টোয়েন্টির পর এবার টেস্ট ক্রিকেট থেকেও অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। আগামী বছর ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন...
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে নৌপথের নিরাপত্তা এবং সামুদ্রিক অভিযান নিয়ে ইরানের একজন শীর্ষ সামরিক কমান্ডারের একের পর এক দাবি ‘মিথ্যা ও বানোয়াট’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে মার্কিন সামরিক...
দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৯৪৯ জন রোগী। এতে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর