নিউইয়র্কে জমে উঠেছে শারদীয় দুর্গোৎসব

আপডেট : ০৫ অক্টোবর ২০২২, ১০:৪৩ এএম

নিউইয়র্কে জমে উঠেছে শারদীয় দুর্গোৎসব। উৎসব আনন্দে বিভিন্ন মন্দিরে চলছে ধর্মীয় আচার, সিঁদুর খেলা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক নানা আয়োজন।

বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণে, পূজা পরিণত হয়েছে, অসাম্প্রদায়িকতার অসাধারণ একটি মেলবন্ধনে।

রঙে রঙে ভরে উঠেছে পূজামণ্ডপগুলো। উৎসবে যোগ দেয়া নারী পুরুষের রঙিন সাজে, চারপাশে যেন আলোর ঝর্ণাধারা। নিউইয়র্কের পূজামণ্ডপগুলোয় চলছে, আনন্দ। ধর্মীয় নানা আচার, সিঁদুর খেলা, প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে এবারের পূজা।

নিউইয়র্ক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শ্যামল কর বলেন, মঙ্গলবার নিউইয়র্কে ছিল নবমী। যদিও বাংলাদেশের সঙ্গে মিল রেখে কেউ কেউ দশমীও পালন করেছে। এই দিনে মন্দিরে মন্দিরে চলে সিঁদুর খেলা। ছিল সাংস্কৃতিক নানা আয়োজন। যেখানে অংশ নেয় বাংলাদেশ ও ভারতের শিল্পীরা।

পূজায় অংশ নিয়ে আনন্দিত প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্ম। উৎসবের অনবদ্য অংশ হয়ে ওঠে তারাও।

আরও পড়ুন: ফ্রান্সজুড়ে ১২টি মণ্ডপে পূজা পাচ্ছেন দেবী দুর্গা

বিভিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণে নিউইয়র্কের পূজা পরিণত হয়েছে অসাম্প্রদায়িকতার অনন্য এক মেলবন্ধনে। আর সনাতন ধর্মের অনুসারীরা, তাদের প্রার্থনায় কামনা করলেন, দেশ ও বিশ্বের শান্তি।


একাত্তর/আরএ

সোনালী স্বপ্ন বুকে নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন মো. ইউসুফ রাজু (৪৪)। তবে তার সেই স্বপ্ন মিশে গেছে নিউইয়র্কের রাজপথে। যুক্তরাষ্ট্র থেকে জীবিত ফিরতে না পারলেও আগামী রোববার...
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে। এ সময় কনস্যুলেট ভবনের কাচের দরজা...
দুই দিনব্যাপী ‘চতুর্থ রেমিট্যান্স ফেয়ার ২০২৫’ অনুষ্ঠিত হবে ১৯ ও ২০ এপ্রিল। নিউইয়র্কে অনুষ্ঠিত এ মেলা আমেরিকা থেকে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে ভূমিকা রাখবে বলে ধারণা করছে আয়োজক কমিটি।
বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপির সন্ত্রাস বন্ধে জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছের যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর