টাকায়ও ঋণ পাবে বিদেশি শিল্প প্রতিষ্ঠান

আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ০৯:১৯ পিএম

শুধু বাংলাদেশের বাজারের চাহিদা মেটাতে অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠিত ‘অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ এলাকায়’ উৎপাদিত পণ্যের প্রচার কাজে দেশীয় ব্যাংক থেকে টাকায় ঋণ নিতে পারবে বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান।

‘অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ এলাকায়’ প্রতিষ্ঠিত দেশি-বিদেশি যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানও এ ঋণ নিতে পারবে। তবে ঋণ পেতে শর্ত হচ্ছে এসব প্রতিষ্ঠানের নিজস্ব বৈদেশিক মুদ্রা আয়ের কোনো উৎস থাকতে পারবে না।

অর্থাৎ যেসব শিল্প প্রতিষ্ঠানের বিদেশি মুদ্রা আয়ের সুযোগ রয়েছে তারা বাংলাদেশি মুদ্রা টাকায় ঋণ নিতে পারবে না।

এর আগে ২০২০ সালে এসব প্রতিষ্ঠানকে টাকায় ব্যাংক হিসাব খুলে লেনদেনের সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৮ নভেম্বর) এক সার্কুলার দিয়ে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের বাংলাদেশ ব্যাংক বলছে, অর্থনৈতিক অঞ্চলের ‘অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ এলাকায়’ প্রতিষ্ঠিত টাইপ-এ ও টাইপ-বি শ্রেণির শিল্প প্রতিষ্ঠান উৎপাদিত পণ্যর প্রচার কাজের জন্য টাকায় চলতি মূলধন ঋণ নিতে পারবে ব্যাংকের কাছ থেকে।

অর্থনৈতিক অঞ্চলগুলোতে শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটাতে পণ্য উৎপাদনের জন্য পৃথক একটি শিল্প এলাকা নির্ধারণ করা আছে, যা ‘অভ্যন্তরীণ প্রক্রিয়াকরণ এলাকা’ হিসেবে নামকরণ করা হয়েছে।

এ অঞ্চলে প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যর রপ্তানির সুযোগ নেই।

এখানে দেশি, বিদেশি, সরকারি মালিকানার প্রতিষ্ঠানগুলোও বিনিয়োগ করতে পারে।

আরও পড়ুন: ডিসেম্বর থেকে ডলার সঙ্কট থাকবে না: সালমান এফ রহমান

এর মধ্যে টাইপ-এ ক্যাটেগরি হচ্ছে সম্পূর্ণ বিদেশি মালিকানার প্রতিষ্ঠান আর টাইপ-বি ক্যাটেগরি হচ্ছে দেশি-বিদেশি উদ্যোক্তাদের যৌথ অংশিদারিত্বের শিল্প প্রতিষ্ঠান।


একাত্তর/আরএ

খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
চট্টগ্রামের আনোয়ারায় আগামী সোমবার চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়নিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। 
ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক ব্যবস্থা পুনর্গঠনে নীতিগত সহায়তা প্রদানের লক্ষ্যে নতুন আবেদন জমার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
ক্ষমতার দেড় মাসে কেবল ব্যাংক থেকেই প্রায় ৪১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। আর ইউনূস সরকারের ঋণসহ শেষ তিন মাসে এ হিসাব ছিল প্রায় ৫৬ হাজার কোটি। মূলত রাজস্ব আয়ে বিপুল ঘাটতির কারণে পরিচালন ব্যয়...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর