ডিসেম্বরে রপ্তানি আয়ে রেকর্ড

আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৭:১২ পিএম

ডিসেম্বর মাসে রপ্তানি আয়ে রেকর্ড গড়েছে বাংলাদেশ। যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ বেশি। তবে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা থেকে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ।

সোমবার (২ জানুয়ারি) প্রকাশিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রপ্তানি আয়ের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবির তথ্য মতে, ২০২২ সালের ডিসেম্বরে রপ্তানি আয় হয়েছে ৫৩৬ কোটি ৫১ লাখ ৯০ হাজার ডলার। যা এক মাসের সর্বোচ্চ রপ্তানি আয়। এর আগে ২০২১ সালের একই সময়ে ৪৯০ কোটি ৭৬ লাখ ৮০ হাজার ডলার রপ্তানি আয় করেছিল বাংলাদেশ।

এর আগে নভেম্বরে প্রথমবারের মতো এক মাসের রপ্তানি আয় ৫০০ কোটির ঘর ছাড়িয়েছিল।

২০২২ সালের ডিসেম্বরে ৫৪২ কোটি ১০ লাখ ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। সে হিসাবে রপ্তানি আয় লক্ষ্যমাত্রার তুলনায় ১ দশমিক শূন্য ৩ শতাংশ কম।

ইপিবির তথ্যমতে, ২০২২-২৩ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মোট ২ হাজার ৭৩১ কোটি ১২ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এটি আগের অর্থবছরের একই সময়ে চেয়ে ১০ দশমিক ৫৮ শতাংশ বেশি।

এ ছাড়া রপ্তানি আয়ের বড় ‍উৎস তৈরি পোশাক খাতে অর্থবছরের প্রথম ছয় মাসে ১৫ দশমিক ৫৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। খাতটি গত জুলাই থেকে ডিসেম্বর মাসে পণ্য রপ্তানি করেছে ২ হাজার ২৯৯ কোটি ৬৬ লাখ ডলার।


একাত্তর/এআর

প্রবাসী আয়ের ক্ষেত্রে এক অভাবনীয় সাফল্যের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। চলতি বছরের মার্চ মাসের প্রথম ২৪ দিনেই দেশে ৩০০ কোটি (৩ বিলিয়ন) ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের...
জানুয়ারিতে ৪৪১ কোটি ডলার পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে, যা ডিসেম্বরের চেয়ে সোয়া ১১ শতাংশ বেশি।
মে মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক শূন্য ছয় শতাংশ কমে চার দশমিক শূন্য সাত বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। 
নতুন করে মূল্যবৃদ্ধির ফলে দেশের বাজারে স্বর্ণের দাম অতীতের সব রেকর্ড ভেঙেছে। এখন থেকে ভালো মানের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে এক লাখ ১৫ হাজার ৮২৪ টাকা।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর