ক্রেডিট কার্ডে ঋণের সীমা ২০ লাখ, সুদ সর্বোচ্চ ২৫ শতাংশ

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১১:০৪ পিএম

দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার দ্রুত বাড়তে থাকায় গ্রাহক সুরক্ষা ও ঝুঁকি ব্যবস্থাপনায় নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, জামানতবিহীন ক্রেডিট কার্ড ঋণের সর্বোচ্চ সীমা ২০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে তরল জামানতের বিপরীতে অতিরিক্ত অর্থায়ন করা গেলেও কোনো অবস্থাতেই মোট ঋণসীমা ৪০ লাখ টাকার বেশি হতে পারবে না।

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধান ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

নীতিমালায় বলা হয়েছে, ক্রেডিট কার্ডের বার্ষিক কার্যকর সুদের হার কোনোভাবেই ২৫ শতাংশের বেশি হবে না। বিল পরিশোধের ক্ষেত্রে গ্রাহক আগের মতোই সুদমুক্ত সময় (গ্রেস পিরিয়ড) সুবিধা পাবেন। তবে কার্ডের সুদের হার, বার্ষিক ফি এবং অন্যান্য চার্জ সম্পর্কে গ্রাহককে শুরুতেই স্পষ্টভাবে জানাতে হবে।

নির্দেশিকা অনুযায়ী, গ্রাহকের আগাম সম্মতি ছাড়া কোনো নতুন ক্রেডিট কার্ড ইস্যু বা বিদ্যমান কার্ডের ঋণসীমা বৃদ্ধি করা যাবে না। কার্ড চালুর আগে ওটিপি ভিত্তিক যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া কার্ড হারানো বা জালিয়াতির খবর পাওয়ামাত্র তাৎক্ষণিকভাবে কার্ড ব্লক করার ব্যবস্থা রাখতে হবে ব্যাংকগুলোকে।

নিরাপত্তার বিষয়ে বলা হয়েছে, প্রতিটি লেনদেনে দুই স্তরের নিরাপত্তা যাচাই এবং তাৎক্ষণিক এসএমএস ও ই-মেইল সতর্কবার্তা নিশ্চিত করতে হবে।

এখন থেকে ব্যাংকগুলোকে ক্রেডিট সীমা নির্ধারণের আগে গ্রাহকের মাসিক আয়, বর্তমান ঋণের বোঝা এবং সামগ্রিক আর্থিক সক্ষমতা নিবিড়ভাবে মূল্যায়ন করতে হবে। কোনো গ্রাহকের যদি একাধিক ব্যাংকের কার্ড থাকে, তবে সব কার্ডের মোট ঋণসীমা বিবেচনায় নিয়ে নতুন সীমা নির্ধারণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রযুক্তির প্রসার ও ক্যাশলেস লেনদেন বাড়াতে ক্রেডিট কার্ড এখন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা, ভোক্তাদের অধিকার রক্ষা এবং স্বচ্ছ নগদবিহীন লেনদেন ব্যবস্থা গড়ে তুলতেই এই সমন্বিত আধুনিক কাঠামো নির্ধারণ করা হয়েছে।

একাত্তর/আরএ
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর