সাভারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৯ নভেম্বর) ভোরের দিকে সাভারের বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে শ্যামলী পরিবহনের ওই বাসটি দাঁড়িয়ে ছিলো। ভোরের দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুন বাসের ভেতরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় ভোর সাড়ে চারটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে বাসটির ভেতরের অংশ পুড়ে গেছে।

একাত্তর/এসি
সাভারে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরিসহ তিন দফা দাবিতে সড়ক অবরোধের কারণে টানা দেড় ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে আন্দোলনরত শ্রমিকেরা...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। মঙ্গলবার, সকাল থেকেই সাভারের হেমায়েতপুর ও আশুলিয়ার খেজুরবাগান এলাকায় সড়কে নেমে বিক্ষোভ...
গত কয়েক দিনের উত্তপ্ত পরিস্থিতির পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। সকাল থেকেই নিজস্ব পরিবহন বা হেঁটে নিজ নিজ কর্মস্থলে পৌঁছে কাজে যোগ...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অযৌক্তিক ‘ব্ল্যাকলিস্টিং’ বন্ধ এবং ছাঁটাই তৈরি পোশাক শ্রমিকদের পুনর্বাসনের দাবিতে গাজীপুরের পর এবার রণক্ষেত্রে পরিণত হয়েছে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। শনিবার...
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে তিন আরোহীসহ একটি মাছ ধরার নৌকায় মার্কিন ড্রোন হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে ইরান। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির সামরিক বাহিনীর...
দুই দেশের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোর আওতায় সৌদি আরবে মোতায়েনের উদ্দেশ্যে রওনা হওয়া সেনাদের জন্য এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছে পাকিস্তান।
নেত্রকোনার পূর্বধলায় আবু বকর রানা নামের এক যুবদল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনার জেরে অভিযুক্ত যুবলীগ নেতা রফিকুল ইসলাম ওরফে রফিকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। একই রাতে...
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারজুড়ে সামরিক বাহিনীর ভয়াবহ বিমান হামলায় বিয়ের অনুষ্ঠান, স্কুল ও আবাসিক এলাকার অন্তত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন। শান রাজ্য, মাগওয়ে অঞ্চল এবং রাখাইন রাজ্যে আলাদা এসব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর