রাজধানীতে অবহেলিত বাস সার্ভিস আর কতদিন! 

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৩ পিএম

মেট্রোরেলের শহরে বাস এখন অনেকটাই অবহেলিত। অনেক চেষ্টার পরও ঢাকার রাস্তায় বাসের রুট রেশনালাইজেশন বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

বিশেষজ্ঞরা বলছেন, মেগা প্রকল্প বাস্তবায়নের আগে প্রয়োজনে সব কোম্পানির বাসকে এক ছাতার নিচে এনে আধুনিক সেবা নিশ্চিত করা উচিত।

বিশ্বের যে কোনো শহরে মেট্রোরেল থাকা মানেই এটা নিশ্চিত যে, ওই শহরে আগে থেকেই যাত্রীবান্ধব উন্নত বাস সার্ভিস সেবাও নিশ্চিত থাকবে। বিশ্বের নামি-দামি শহরগুলোর নগর গণপরিবহনের ধরনটাই এমন। কারণ উন্নত ও সুশৃঙ্খল বাস ব্যবস্থাপনা একটি শহরের মেরুদণ্ডের মতো।

কিন্তু রাজধানী ঢাকার সেই মেরুদণ্ডটাই অনুপস্থিত। মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্প হলো ঠিকই, কিন্তু বাসের সেবাটা যেনো সেই আশির দশকেই পড়ে আছে। সব বাস কোম্পানিকে একটি ছাতার নিচে আনাটা যেন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

বাসের রুট রেশনালাইজেশনের আওতায় তিনটি রুটে চালু হওয়া ‘নগর পরিবহণ’ এক ব্যর্থ উদ্যোগে পরিণত হয়েছে। তিনটি রুটেই বাস চলা ঠিক রাখা যাচ্ছে না। এই অবস্থায় পুরো শহরে আধুনিক বাসের নেটওয়ার্ক আদৌ কি সম্ভব?

পরিবহণ বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাদিউজ্জামান বলেন, পাইলটিংটা আসলে যেভাবে হওয়ার কথা ছিলো সেভাবে হয়নি। আমাদের একই রুটে যে বাসগুলো আছে, সেগুলোর সবই লক্কড় ঝক্কর, রোড পারমিট নাই ,ফিটনেস নাই- এইরকম বাসগুলোই চলছে। এর মধ্যেই আমরা নগর পরিবহনের বাস গুলো নামিয়েছি।

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য ছিলো সড়কে শৃঙ্খলা ফেরাতে বাসগুলোর মধ্যে রেষারেষি, যানজট ও দুর্ঘটনা কমানো। তবে লক্কড় ঝক্কর বাসগুলো রেখেই যখন পাইলটিং করা হয়, তখন এই ধরনের উদ্যোগ যে মুখ থুবড়ে পড়বে এটা আগেই জানা ছিলো।

বিশেষজ্ঞরা বলছেন, মেট্রোরেল নির্দিষ্ট রুটের যাত্রীদের সুফল দেবে। কিন্তু পুরো শহরে মানুষের রোজকার চলাফেরার জন্য বাসের বিকল্প নেই। তাই সবার আগে আধুনিক বাস সার্ভিস চালু করতে হবে। যা অনেক বছর আগেই সুপারিশ করা হয়েছে।

নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান বলেন, যে শহরে মেট্রোর মতো উন্নত পরিবহণ একটা সিস্টেমে চলছে, সেখানে নগর পরিবহণের বাস সার্ভিসকে কেন মানসম্পন্ন রূপ দিতে পারলাম না। এটা অনেক বড় ব্যর্থতা।

তিনি বলেন, সরকার যখন মেট্রোকে নিয়ে তার সাফল্যের গাঁথা গাইছে, তখন কেন বাস সার্ভিস অকেজো পড়ে আছে। সেই ব্যর্থতার দায়ভারও সরকারকে নিতে হবে।

নগর পরিবহণ ব্যর্থ হওয়ার বড় কারণ লভ্যাংশ নিয়ে মালিকদের অসন্তোষ। বিশেষজ্ঞরা বলছেন, আরও বড় পরিসরে বাস রুট রেশনালাইজেশন বাস্তবায়নের আগে বিষয়টি সুরাহা করতে হবে। 

 

এএ/আরবি
রাজধানীর গ্রীন রোড এস্টেট সরকারি কর্মচারী সমাজকেন্দ্রের ২ নম্বর খেলার মাঠসংলগ্ন বহুদিনের পরিচিত ‘সকালের হাট-বাজার’ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার থেকেই এই সিদ্ধান্ত...
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় নবনির্মিত ‘জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর সামনের সড়কে চলন্ত সিএনজি অটোরিকশা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে এক সিএনজি অটোরিকশাচালক...
রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় সাম্প্রতিক নাশকতা, বিশৃঙ্খলা, ব্যবসাপ্রতিষ্ঠান দখল ও নৈরাজ্য কঠোর হাতে দমন করতে গভীর রাতে এক বিশাল সাঁড়াশি ও চিরুনি অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে শহীদ আবদুল্লাহ আল মাসুদ ওরফে মাসুদ রানা (৪৮) নামে এক ব্যক্তিকে চর-থাপ্পড় মারা ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামে এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বন্দরনগরী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আলাদা দুটি ঝটিকা অভিযান চালিয়ে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) প্রায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর