খুললো এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশ 

আপডেট : ২০ মার্চ ২০২৪, ১২:০৮ পিএম

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার অংশ খুলে দেওয়া হয়েছে, ফলে এই অংশ ব্যবহার করে যাত্রীরা যানজটমুক্ত গতির সড়ক দিয়ে সহজেই পৌঁছে যেতে পারবেন গন্তব্যে।

বুধবার সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কারওয়ান বাজার অংশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

তিনি বলেন, নগরবাসীর জন্য এটা প্রধানমন্ত্রী ঈদ উপহার। আর আগামী বছরের শুরুতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো অংশ চালু হবে।

গত বছরে ২ সেপ্টেম্বর রাজধানীর কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এরপর ৩ সেপ্টেম্বর ফার্মগেট পর্যন্ত ১১ দশমিক ৫ কিলোমিটার অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এই অংশে আছে ১৫টি র‍্যাম্প। 

কাওলা থেকে যাত্রাবাড়ীর কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। ৩১টি র‍্যাম্পসহ মোট দৈর্ঘ্য হবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার।

ওবায়দুল কাদের বলেন, এই প্রকল্পের শুরু থেকেই অর্থায়ন নিয়ে জটিলতা হয়েছে। সেটা এখনো আছে। বিভিন্ন ঘাটে ঘাটে অনুমতির বিষয় থাকে। তবে তার জন্য কাজে কোনো প্রভাব পড়বে না।

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) ভিত্তিতে নির্মিত হওয়া এ প্রকল্প বাস্তবায়নে সংশোধিত চুক্তি হয় ২০১৩ সালের ১৫ ডিসেম্বর। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সংশোধিত এই চুক্তি করে প্রকল্পের বিনিয়োগকারী প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড।

এই কোম্পানিতে শেয়ার রয়েছে থাইল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেডের ৫১ শতাংশ, চীন ভিত্তিক প্রতিষ্ঠান শেনডং ইন্টারন্যাশনাল ইকোনোমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপের ৩৪ শতাংশ এবং সাইনোহাইড্রো করপোরেশন লিমিটেড ১৫ শতাংশ।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল-বনানী-মহাখালী-ফার্মগেট-কারওয়ান-মগবাজার-মালিবাগ-খিলগাঁও-কমলাপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাবে।

এই প্রকল্পের পুরোপুরি বাস্তবায়ন হলে ঢাকা শহরের যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এদিকে শহরে সাম্প্রতিক যানজট নিয়ে ওবায়দুল কাদের বলেন, রাজধানীতে একটা সময়ে যানজটে থাকবেই। ঈদ এলে মার্কেটমুখী মানুষের চাপ বাড়ে। রোজাতেও একটি নির্দিষ্ট সময়ে যানজট হয়৷

আরবি
রাজধানীর কারওয়ান বাজারে কাঠপট্টির পাশে একটি গ্যারেজের আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। আরও ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
রাজধানীর কারওয়ান বাজারে ট্রাক চাপায় নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রায়হানের মৃত্যু হয়েছে।
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যায় বাড়ছে। নকশায় পরিবর্তন, পানি-বিদ্যুৎ ও গ্যাস লাইন স্থানান্তরের কারণে এই খরচ বাড়ছে বলে জানিয়েছেন প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম। এসব কারণে নির্ধারিত সময়ে...
রাজধানীর কারওয়ান বাজারের জাহাঙ্গীর টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর