শারক্বীয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার

আপডেট : ১৭ মে ২০২৪, ১২:৫৭ এএম

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ‘প্রধান অস্ত্র সরবরাহকারীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

ওই বার্তায় গ্রেপ্তার ব্যক্তির নাম-পরিচয় এবং কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এতে বলা হয়, জঙ্গি সংগঠন জামাতুল আনসার আল হিন্দাল শারক্বীয়ার প্রধান অস্ত্র সরবরাহকারীকে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম—সিটিটিসি ইউনিট।

এর আগে গত ১৩ মে এই জঙ্গি সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আইনশৃঙ্খলাবাহিনী সূত্রে জানা যায়, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নতুন গড়ে ওঠা জঙ্গি সংগঠন। জামাতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি ও আনসার আল ইসলাম ভেঙে এই সংগঠন গড়ে ওঠে। শারক্বীয়া তাদের সদস্যদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ট্রেনিং দিয়ে ২০২২ সালে আলোচনায় আসে।

কথিত হিজরতের নামে ঘরছাড়া কিছু তরুণের খোঁজে নেমে আইনশৃঙ্খলা বাহিনী সংগঠনটির ব্যাপারে জানতে পারে।

২০২৩ সালের ২৪ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক শাখা-২ থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে জঙ্গি সংগঠন বিবেচনায় জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।

একাত্তর/আরএ
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে বাসায় ফেরার পথে রাজধানী রামপুরায় এক ভয়াবহ ও নৃশংস ছিনতাইয়ের শিকার হয়েছেন আশির দশকের জনপ্রিয় চিত্রনায়িকা রঞ্জিতা। ছিনতাইকারীদের নির্মম হেঁচকা টানে...
রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল এলাকায় আধিপত্য বিস্তার ও ব্যবসার ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ। এই হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া দুই শুটারকে গ্রেপ্তারের পর আজ শুক্রবার...
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘পার্সোনাল সেক্রেটারি’ (পিএস) পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা মো. আব্দুস সালাম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে একটি গোয়েন্দা সংস্থা।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর