ঢাকা মেডিকেলে দুই ওয়ার্ড মাস্টারসহ আটক পাঁচ

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ১১:০৯ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই ওয়ার্ড মাস্টারসহ পাঁচ জনকে আটক করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এসময় এক ওয়ার্ড মাস্টারের রুমে মদের খালি বোতল, পুলিশ কেসের সিল পাওয়া যায়।

বৃহস্পতিবার দুপুরে আটকের পর ওই পাঁচ জনকে হাসপাতাল পরিচালকের কাছে সোপর্দ করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।

শিক্ষার্থীরা জানান, ওয়ার্ড মাস্টার রিয়াজের কক্ষ থেকে মদের খালি বোতল, পুলিশ কেসের সিল, একটা দা, বেসরকারি হাসপাতালের ভিজিটিং কার্ড, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোবাইল নম্বরের তালিকা জব্দ করা হয়।

এছাড়া ওয়ার্ড মাস্টার জিল্লুর রহমান বিভিন্নজনের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে হাসপাতালে কাজের সুযোগ দেন বলে অভিযোগ পান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, আমরা কোটা সহিংসতায় আহতদের খোঁজ-খবর নিতে ঢামেক হাসপাতালে আসি। তাদের সহযোগিতা করার চেষ্টা করে যাচ্ছি। হাসপাতালে আসা-যাওয়ার মাঝে আমরা কর্মচারীদের অনিয়ম দেখতে পাই।

তারা আরও বলেন, রিয়াজ স্বীকার করেছেন, হাসপাতাল থেকে রোগী বাইরে কোনও হাসপাতালে নিয়ে গেলে রোগী প্রতি তারা এক হাজার টাকা করে পান।

এ প্রসঙ্গে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, শিক্ষার্থীরা বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই সরকারি কর্মচারীসহ পাঁচ জনকে আটক করে আমাদের কাছে দিয়েছেন। তদন্ত করে বিধি অনুযায়ী দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকার প্রায় তিন ঘণ্টা পর পুনরায় জরুরি সেবা চালু হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে...
ঢাকা মেডিক্যার কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমর একুশে হলের শিক্ষার্থীদের হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর