রাজধানীর হাটগুলোতে সুলভে মিলছে পশু

আপডেট : ০৬ জুন ২০২৫, ০৩:৫৭ পিএম

রাজধানীর পশুর হাটগুলোতে সুলভ মূল্যেই মিলছে কোরবানির পশু। কিছুটা কম দাম পাওয়ায় বিক্রেতারা ক্ষোভ জানালেও খুশি ক্রেতারা। বিক্রেতারা বলছেন, কম দামে পশু বিক্রি হবার কারণে তাদের লগ্নির টাকাই উঠবে না। বিভিন্ন হাট ঘুরে দেখা গেছে ছোট থেকে বড় গরু ৩০ থেকে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। 

ঈদের আগে শেষদিনের পশুর হাট। তাই গরু না কিনে বাড়ি ফেরার উপায় নেই, বিক্রেতাদেরও একই অবস্থা, হাতের শেষ গরুটি বিক্রি করে ফিরতে হবে বাড়ি। এমন শঙ্কায় অনেক ব্যাপারীকেই দেখা গেল গরু নিয়ে ক্রেতার দৃষ্টি আকর্ষণে চলে এসেছেন বাইরে।

মানিকগঞ্জ থেকে আসা এক ব্যাপারী তার হাতের শেষ গরুটি বিক্রির চেষ্টা করে যাচ্ছেন, ক্রেতাও আসছেন হচ্ছে দরদামও। হাট ঘুরে দেখা গেছে ছোট থেকে মাঝারি গরুর মণ হিসেবে ৩০ থেকে ৩৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। আর খাসি বিক্রি হচ্ছে প্রতি মণ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকায়। 

দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণেই গরুর বাজার মন্দা যাচ্ছে বলে মত ব্যবসায়ীদের। যদিও ক্রেতারা বলছেন বাজার এমন সহনশীল থাকা উচিত প্রত্যেক ঈদেই।

এআরএস
ঈদুল আজহার টানা সাতদিনের ছুটি শেষ হয়েছে গেলো রোববার। সোমবার থেকে খুলেছে অফিস-আদালত-ব্যাংক। তবে ছুটি শেষ হওয়ার চারদিন পরও রাজধানীতে ফিরছেন কর্মজীবী, শিক্ষার্থীসহ নানা শ্রেণিপেশার মানুষ।
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রাজধানীতে শনিবার (৩০ মে) ঈদের তৃতীয় দিনেও পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ইসলামী শরিয়ত অনুযায়ী কোরবানি করার তিন দিনের যে সময়সীমা রয়েছে, সেই নিয়ম মেনেই শেষ...
মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পশু কোরবানি চলছে। শুক্রবার (২৯ মে) সকাল থেকেই ঢাকার বিভিন্ন অলিগলিতে পশু জবাই ও মাংস প্রস্তুত করার...
আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে আবারও নারায়ণগঞ্জের খামারে ফেরত নেওয়া হয়েছে।...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর