স্বরূপে ফিরছে রাজধানী, সচিবালয়ে ঈদের আমেজ

আপডেট : ১৫ জুন ২০২৫, ০২:১১ পিএম

দীর্ঘ ছুটি শেষে আবারো স্বরূপে ফিরছে রাজধানী। তবে ঈদ শেষে প্রথম কর্মদিবসে রাস্তায় ছিলো না সেই চিরচেনা যানজট। ট্র্যাফিক পুলিশের ধারণা, আগামী সপ্তাহ থেকে চাপ বাড়বে। অফিসগুলোতেও শুরু হয়নি পূর্ণ ব্যস্ততা। ১০ দিন বন্ধ থাকার পর খুলেছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় খুললেও সেখানে বিরাজ করছে ঈদের আমেজ।

রোববার কর্মব্যস্ত নগরীর প্রথম প্রহরেই নির্মল জীবন কাটিয়ে ব্যস্ততার নগরীতে শুরু হয়ে গেছে জীবন সংগ্রাম, কেউ পাড়াপাড়ি করে বাসের ওঠার চেষ্টায় আছেন আর অনেকেতো উঠে কোনোমতে ঝুলে আছেন।

শুরুর কর্ম দিবসে নগরীতে তেমন যানজট চোখে না পড়লেও অনেক রুটেই ছিলো ব্যস্ততা, আবার কিছু পরিবহনে স্বাচ্ছন্দ্যেই যাত্রা করেছে কর্মজীবী মানুষ। ট্রাফিক পুলিশ বলছে, আগামী সপ্তাহ থেকে স্বরূপে ফিরবে রাজধানী।

দীর্ঘ ছুটি শেষে বেশিরভাগ মানুষই ফিরেছে নগরীতে, সকাল থেকে নগরের সব রাস্তাঘাটে তাদের কর্মচাঞ্চল্যতাও চোখে পড়ে। অফিসগুলোর লিফটেও দেখা গেছে দীর্ঘ লাইন।
তবে ব্যস্ততা শুরু হয়নি অফিসের কর্মযজ্ঞে। সকালে ব্যাংকপাড়া খ্যাত মতিঝিলের দিলকুশার ব্যাংকগুলোতে দেখা যায়নি তেমন ভিড়। অনেকটা উৎসবের আমেজেই কাজ করে যাচ্ছেন কর্মীরা।

অন্যদিকে সচিবালয়ে সরেজমিনে দেখা যায়, প্রথম কর্মদিবসে কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থলে ফিরে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কর্মদিবস শুরু করেছেন। অফিসে এসে কর্মকর্তা-কর্মচারীরা একে অন্যের সঙ্গে কোলাকুলি ও গল্প করছেন। ফলে সচিবালয়ে ঈদের আমেজ বিরাজ করছে।

উল্লেখ্য, ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস ছিল গত ৪ জুন। ৫ জুন থেকে শুরু হয় টানা ছুটি। ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিন ছুটি কাটান সরকারি চাকরিজীবীরা।

 

এআরএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর